বগুড়ার বারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ১২ সদস্যবিশিষ্ট স্কুল ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং অভিভাবক বিদ্যালয়ের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবু তালেব এবং সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নিশিন্দারা ইউনিয়ন পরিষদের সদস্য আলহাজ্ব মোজাফফর হোসেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— বিদ্যোৎসাহী (পুরুষ) সদস্য সোলাইমান আলী, বিদ্যোৎসাহী (মহিলা) সদস্য জান্নাতি খাতুন, জমিদাতা সদস্য তাইজুল ইসলাম বাদল, অভিভাবক সদস্য জনি মিঞা, সজিব, রাবেয়া খাতুন ও আফরোজা খাতুন, উচ্চ বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি শাহিনুর আক্তার, শিক্ষক প্রতিনিধি নাদিয়া সুলতানা এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমা বেগম। কমিটি গঠন সভায় নবনির্বাচিত সভাপতি আবু তালেব বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকল সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সহ-সভাপতি মোজাফফর হোসেন বলেন, বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ম্যানেজিং কমিটি, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সভায় সদস্য সচিব ও প্রধান শিক্ষক মাসুমা বেগম নবগঠিত কমিটির সদস্যদের স্বাগত জানান এবং বিদ্যালয়ের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিটির সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। এ সময় উপস্থিত ছিলেন পিটিএ সদস্য আতাউর রহমান টুকুসহ বিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা শেষে নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সংবাদ শিরোনাম
বারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্নাঙ্গ ম্যানেজিং কমিটি গঠন
-
বগুড়া প্রতিনিধি - আপডেট সময় ০২:৩৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- 118
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















