ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন Logo কালিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন Logo দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত Logo গলাচিপায় (সি-পি-পি) স্বেচ্ছা সেবক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ Logo উখিয়ায় নলকূপের পাইপ দিয়ে গ্যাস নির্গমনের আগুন জ্বলবে আরো ১ সপ্তাহ, ২০০ মিটারের বাসিন্দাদের সরানোর পরামর্শ বাপেক্সের Logo কালীগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি: লুট হওয়া বৈদ্যুতিক সামগ্রী উদ্ধার, গ্রেফতার ২ Logo স্বরূপকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাবেক সেনা সদস্য সফিকুল ইসলাম Logo ফুলতলায় বরণপাড়া বায়োগ্যাস পল্লী উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি Logo টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল Logo মধুপুরের বংশাই নদী জোর কদমে চলছে পুনরুদ্ধারের কাজ

পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার

পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেফতর করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) দিনগত রাতে পাবনা সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর চর মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যাক্তি হলেন মোঃ রাতুল ইসলাম(২৩)। সে পাবনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মন্ডলপাড়া এলাকার রাসেল মিয়ার ছেলে। পুলিশ জানায়, পাবনা জেলা পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ রেজিনূর রহমানের তত্ত্বাবধানে ডিবির ওসি মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে একটি অভিযান দল বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ রামচন্দ্রপুর চর মন্ডলপাড়ার পরীর মাঠ সংলগ্ন ইছামতি ক্যানেলের শালতলা ব্রিজ এলাকার একটি চা ও মুদি দোকানের সামনে থেকে রাতুলকে আটক করা হয়। তল্লাশির সময় তার কাঁধে ঝুলানো একটি কালো সাইড ব্যাগ থেকে দুটি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগজিন এবং ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাতুল জানান, তার কয়েকজন সহযোগী মিলে আর্জেন্টিনা দলের বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে ভোজের আয়োজন করছিল। এর ব্যয় নির্বাহের জন্য তারা স্থানীয় ব্যবসায়ী ও চাকরিজীবীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছিল। এক পর্যায়ে স্থানীয় মুদি ব্যবসায়ী মোঃ জাকির হোসেনের কাছে চাঁদা দাবি করা হলে, তিনি তা দিতে অস্বীকৃতি জানান। পরে তাকে ভয়ভীতি প্রদর্শন এবং তার ভাড়া দেওয়া একটি অটোরিকশা আটকে রাখার ঘটনাও ঘটে। পুলিশের ভাষ্য অনুযায়ী, চাঁদা না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওই ব্যবসায়ীর ক্ষতি সাধনের পরিকল্পনা করা হয়েছিল। এ উদ্দেশ্যে পলাতক সহযোগীরা অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি রাতুলের কাছে রেখে যায়। অভিযানের সময় অন্যরা পালিয়ে গেলেও রাতুল অস্ত্রসহ আটক হন। পাবনা জেলা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় পাবনা থানায় মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পলাতক আসামিদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন

পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় ০২:৩৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬