ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ Logo গজারিয়ায় ২৬-২৭ অর্থ বছরের রবি মৌসুমে বীজ ও সার বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন Logo বগুড়ায় নিশিন্দারা উত্তরপাড়া বেলতলা-উপশহর সংযোগ ধুন্দা খালের উপর কাঠের ব্রীজের উদ্বোধন Logo সিলেটে পরকীয়ার অভিযোগে স্ত্রীকে হত্যা: নাদেলের মৃত্যুদন্ড Logo নেত্রকোণায় চেকপোস্টে ৩৪ কেজি গাঁজাসহ আটক ২ সিএনজি জব্দ Logo দৈনিক কালের সমাজ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কয়রা উপজেলা প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভা Logo জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার Logo নাশকতার কোনো প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে Logo গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে : রুহুল কবির রিজভী

তুলা চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন শনিবার দিনাজপুরে তুলার চারা বিতরণ করেন। ছবি: বাসস

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, তুলা থেকে বিভিন্ন সামগ্রী তৈরি হয়, এটি একটি অর্থকরী ফসল, এজন্য তুলা চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে হবে।
গতকাল শনিবার দিনাজপুর বিরামপুর উপজেলা অডিটোরিয়ামে তুলা উন্নয়ন বোর্ডের চারা বিতরণ, সমাজ সেবা অধিদপ্তরের শিক্ষাবৃত্তি ও খেলার সামগ্রী বিতরণ, কৃষি বিভাগের সবজির বীজ-সার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, হাইব্রিড জাতীয় তুলা চাষে কৃষকরা অধিক ফলন পাবেন। আমাদের নতুন প্রজন্মের গবেষকেরা তাদের গবেষণায় তুলা চাষে এগিয়ে গেছেন এবং সফলতা অর্জন করতে সক্ষম হয়েছেন। তুলা চাষে কৃষকরা লাভবান হলে আগামীতে তুলা চাষের প্রতি আগ্রহ বাড়বে। এজন্য সরকারি পৃষ্ঠপোষকতায় তুলা উন্নয়ন বোর্ড কাজ করে যাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুনের সভাপতিত্ব অনুষ্ঠানে শতাধিক চাষির মধ্যে অধিক ফলনশীল হাইব্রিড জাতের তুলার বীজ-চারা-সার-কীটনাশক ও পিজিআর বিনামূল্যে দেয়া হয়েছে। এর মধ্যে ৩ শতাধিক শিমুল ও মসলিন তুলার চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এসময় সমাজ সেবা অধিদপ্তর ১০৭ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির চেক প্রদান করে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক রেজাউল করিম, রংপুর বিভাগীয় উপ-পরিচালক জাফর আলী ও ঠাকুরগাঁও জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেলিনা আক্তার প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী

তুলা চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ

আপডেট সময় ১২:৩৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬