ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাজ্য : ব্রিটিশ হাইকমিশনার Logo ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের Logo ১৯ কার্গো এলএনজি আসছে ঘাটতির আশংকা নেই Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু Logo বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া Logo ফোন নীরবে যে ৪ কাজ করে Logo ডেঙ্গু প্রতিরোধ ঘর থেকেই শুরু হোক Logo মনের জটিল জট খোলার মতো ১০টি সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা

জামালপুরে ইসলামপুরে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধন

জামালপুরের ইসলামপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের দ্বিতীয় বর্ষের ৯ দিনব্যাপী রথযাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে বর্ণাঢ্য আয়োজন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ মহোৎসবের শুভ উদ্বোধন করা হয়। গৌর-নিতাই আশ্রম (হরিসভা) ও শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর মন্দির, গোবিন্দবাড়ীর উদ্যোগে আয়োজিত এ উৎসব উপলক্ষে ইসলামপুর পৌরসভার প্রধান প্রধান সড়কে একটি বর্ণাঢ্য রথযাত্রা ও শোভাযাত্রা বের করা হয়। এতে বিপুল সংখ্যক ভক্ত অংশ নেন। শোভাযাত্রা শেষে ধর্মীয় আলোচনা, ভজন-কীর্তন, শ্রীমদ্ভাগবত পাঠ এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা উপলক্ষে ৯ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে এ মহোৎসবের সমাপ্তি ঘটবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আবির আহম্মেদ বিপুল মাস্টার, ক্রীড়া বিষয়ক সম্পাদক সোহেল রানা খোকন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহম্মেদ পাপন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ইসলামপুর উপজেলা শাখার সভাপতি মহাদেব মহন্ত ও সাধারণ সম্পাদক পলাশ বন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন গৌর-নিতাই আশ্রম (হরিসভা) মন্দির কমিটির উপদেষ্টা রিপন চন্দ্র বন্দ, সভাপতি বিপুল চন্দ্র দাস, সহ-সভাপতি বাবু চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সুজন চন্দ্র দাস, কোষাধ্যক্ষ পঙ্কজ কর্মকার ও দীপক চন্দ্র বিশ্বাস, সনাতন ঐক্য সংগঠনের সভাপতি অমিত কুমার দত্ত, সাধারণ সম্পাদক প্রান্ত কুমার বসাক, সাংগঠনিক সম্পাদক তুষার দত্তসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

জামালপুরে ইসলামপুরে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধন

আপডেট সময় ০২:৫০:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬