ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

ধনবাড়ীর গ্রামগঞ্জে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে শাপলা ফুল

শাপলা আমাদের জাতীয় ফুল। এক সময় দেশের গ্রামগঞ্জে বিল-ঝিল, পুকুর-খালজুড়ে লাল, সাদা, গোলাপি, বেগুনি ও নীল রঙের শাপলা ফুলের বাহার দেখা যেত। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই দৃশ্য আজ বিলীন হতে বসেছে। ধনবাড়ীর গ্রামাঞ্চলে এখন আর আগের মতো শাপলার মনোমুগ্ধকর সৌন্দর্য চোখে পড়ে না। কালের বিবর্তন, জলবায়ু পরিবর্তন, আধুনিক কৃষি ব্যবস্থায় অতিরিক্ত কীটনাশকের ব্যবহার ও জলাশয় ভরাটের কারণে হারিয়ে যাচ্ছে এই নয়নাভিরাম জাতীয় ফুল। বাংলাদেশের আবহাওয়ায় সাধারণত পাঁচ ধরনের শাপলা দেখা যায় সাদা, লাল, বেগুনি, হলুদ ও নীল। এদের মধ্যে সাদা শাপলা বাংলাদেশের জাতীয় ফুল হিসেবে স্বীকৃত। নদীমাতৃক এ দেশে পূর্বে স্রোতবিহীন জলাশয়, পুকুর, খাল-বিলজুড়ে শাপলা ফুলে ছেয়ে থাকত। বিশেষ করে বর্ষা ও শরৎকাল ছিল শাপলার ফুল ফোটার মৌসুম। শাপলা শুধু সৌন্দর্য নয়, খাদ্য হিসেবেও গ্রামীণ জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। শাপলার লতা দিয়ে সবজি রান্না করা হতো এবং ফল, যা ড্যাভ নামে পরিচিত, তা সিদ্ধ বা ভেজে খাওয়া হতো। ছোটরা শাপলার মালা গলায় পরে আনন্দ পেত। অনেক কৃষক শাপলা তুলে স্থানীয় হাটে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। ধনবাড়ীর স্থানীয় কৃষকদের মতে, আগে যেখানে সামান্য পানিতেই শাপলা ফুটত, এখন সেই জায়গাগুলো ভরাট হয়ে গেছে অথবা চাষের জমিতে অতিরিক্ত রাসায়নিক ব্যবহার করা হচ্ছে। এতে করে শাপলার বংশ বিস্তার বাধাগ্রস্ত হচ্ছে। বর্তমানে কোথাও কোথাও গভীর জলাশয়ে কিছু সাদা শাপলা দেখা গেলেও বেগুনি, নীল বা লাল শাপলার দেখা মেলে না বললেই চলে। ধনবাড়ী ইতিহাস গবেষক মোকাদেম বাবু বলেন, এক দশক আগেও ধনবাড়ীর প্রায় প্রতিটি মাঠ ও জলাশয়ে শাপলার বাহারী রঙের ফুল ফুটত। কিন্তু এখন শুধুমাত্র সাদা রঙের শাপলা কোথাও কোথাও দেখা গেলেও লাল, নীল, গোলাপি ও বেগুনি রঙের শাপলা প্রায় বিলুপ্ত। এর পেছনে অন্যতম কারণ হলো জলাশয় ভরাট, রাসায়নিকের অপব্যবহার এবং জলবায়ু পরিবর্তন। তিনি আরও বলেন, গ্রামবাংলার চিরচেনা নয়নাভিরাম রূপ যেখানে বর্ষায় শাপলার সৌন্দর্য মানুষের মন জুড়িয়ে দিত তা এখন শুধুই স্মৃতি। ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তায় কৃষিবি মাসুদুর রহমান বলেন, আধুনিক কৃষি চর্চার ভীড়ে জাতীয় ফুল শাপলা আজ হারিয়ে যাচ্ছে। ধনবাড়ীর জলাশয়গুলো দখল ও দুষণের কারণে শাপলার অস্তিত্ব আজ হুমকির মুখে। এখন পর্যন্ত শাপলার সংরক্ষণ বা গবেষণামূলক কোনো কার্যক্রম চোখে পড়েনি। তবে এর বীজ সংরক্ষণ করে কৃষকদের মাঝে বিতরণ করা হলে, অনেকেই আগ্রহী হতেন। উদ্ভিদ গবেষণা পর্যায়ে কার্যকর উদ্যোগ নিলে জাতীয় ফুল হিসেবে শাপলার অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

ধনবাড়ীর গ্রামগঞ্জে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে শাপলা ফুল

আপডেট সময় ০২:৫৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬