ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভা Logo কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে তা-ব Logo খুলনায় জাতীয় যুব দিবস পালিত Logo টাঙ্গাইলে সাড়ে ছয় বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় অভিযুক্ত মূলহোতা গ্রেপ্তার Logo সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি Logo মীরসরাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন Logo পৌলী বুলবুল ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ Logo লোহাগাড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির অভিষেক Logo পাহাড় কেটে সাতটি স্থাপনা, চকরিয়ায় সংরক্ষিত বনভূমি দখল করে বাড়িঘর ও মুরগির খামার নির্মাণের অভিযোগ Logo কুড়িগ্রামের কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

দাগনভূঞায় ২৩০ শিক্ষার্থীর হাতে শিক্ষোন্নয়ন বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে সনদ ও নগদ অর্থ বিতরণ

ফেনীর দাগনভূঞায় উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষোন্নয়ন বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে আতাতুর্ক মিজান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দাগনভূঞা একাডেমির প্রধান শিক্ষক ও উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহীদুল ইসলাম। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চন্দন কুমার দাস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, শিক্ষা কর্মকর্তা মো. সাইফুর রহমান, উত্তর আলীপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া আজাদ, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আলী আজগর, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবু তালেব, উদরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হুদা ও জায়লস্কর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল হক। এ ছাড়া ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ ইলিয়াস, কার্যকরী সদস্য মাস্টার নেয়ামত উল্যাহ, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ সফিক উল্যাহ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, সাইফ উদ্দিন মাহমুদ, মোহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরী, পলাশ চন্দ্র দাস, আবদুল কাইয়ুম, জসিম উদ্দিন তমাল, মাসুদুর রহমান ও সুব্রত বিশ্বাসসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি এবং ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দাগনভূঞা উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের পরিচালক আমেরিকা প্রবাসী রুবেল আলী, ওমান প্রবাসী পরিচালক দেলোয়ার হোসেন, ইতালি প্রবাসী পরিচালক এনামুল হক রিমন, প্রধান পৃষ্ঠপোষক বেলায়েত হোসেন, রকিব উল্লাহ চুন্নু, মিহির মাহবুব, নূরুল আফছার বাবুল ও রেজাউল হোসেন ভূঁইয়াসহ সংশ্লিষ্টদের প্রচেষ্টায় ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানানো হয়। অনুষ্ঠানে ২৩০ জন শিক্ষার্থীর মধ্যে সনদপত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়। উল্লেখ্য, গত ৮ নভেম্বর ২০২৫ উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার তৃতীয় থেকে অষ্টম শ্রেণির ২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভা

দাগনভূঞায় ২৩০ শিক্ষার্থীর হাতে শিক্ষোন্নয়ন বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে সনদ ও নগদ অর্থ বিতরণ

আপডেট সময় ০৩:২৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬