ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

বর্তমান সরকার ব্যর্থ হলে সবচেয়ে বেশি লাভ হবে শেখ হাসিনার: ইশরাক

বর্তমান সরকার ব্যর্থ হলে দিল্লিতে পালিয়ে থাকা শেখ হাসিনা এবং তাকে আশ্রয় দেওয়া আধিপত্যবাদী শক্তি সবচেয়ে বেশি লাভবান হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সে কারণে রাজনৈতিক মতভেদ থাকলেও দেশকে অস্থিতিশীল করার কোনো অপচেষ্টা হলে তা প্রতিহত করতে হবে বরে জানান তিনি।
ইশরাক হোসেন বলেন, ক্ষমতার লোভে এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না, যেন দেশের গণতন্ত্র হুমকির মুখে পড়ে। গণতন্ত্র হুমকিতে পড়লে স্বাধীনতা-সার্বভৌমত্ব ঝুঁকির মুখে পড়বে।
গতকাল রোববার (১৯ জুলাই) বিকেলে জাতীয় ক্লাবে গণঅধিকার পরিষদ (জিওপি) আয়োজিত ‘রক্তস্নাত জুলাই: প্রেক্ষাপট, রক্তের ঋণ এবং কোন পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, গণঅধিকার পরিষদসহ সব দেশপ্রেমিক রাজনৈতিক দল এবং ছাত্র-জনতা যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে দাঁড়াবে এবং কঠোর জবাব দেবে।
তিনি বলেন, রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক মতভেদ ভুলে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
ইশরাক হোসেন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মূল শক্তি ছিল দলীয় পরিচয় ও বিভাজনের ঊর্ধ্বে উঠে এক দফার আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়া। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ধারাবাহিকতাতেই ২০২৪ সালের গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে। ১৯৭১ সালে পাকিস্তান যেমন বাংলাদেশকে দাসত্বে রাখতে চেয়েছিল, তেমনি ২০২৪ সালে ভারতের আধিপত্যবাদী শক্তিও বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল এবং সেটি জুলাই আন্দোলনের অন্যতম একটি উপাদান ছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

বর্তমান সরকার ব্যর্থ হলে সবচেয়ে বেশি লাভ হবে শেখ হাসিনার: ইশরাক

আপডেট সময় ০৯:১৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬