ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং

ব্রাজিল নেই, তাই খেলা না দেখে যা করেন অপু বিশ্বাস

  • বিনোদন
  • আপডেট সময় ০৯:২৯:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • 104

ফুটবল বিশ্বকাপ এলেই বদলে যায় চারপাশের আবহ। সাধারণ দর্শকদের মতো দেশের শোবিজ তারকারাও তখন মেতে ওঠেন প্রিয় দলকে ঘিরে উচ্ছ্বাসে। কেউ আর্জেন্টিনার ভক্ত, কেউ ব্রাজিলের। পছন্দের দল নিয়ে চলে খুনসুটি, তর্ক আর আনন্দ। ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসও শৈশব থেকেই ব্রাজিল সমর্থক। তবে এবারের বিশ্বকাপে তার প্রিয় দল ব্রাজিল আগেই বিদায় নেওয়ায় ফুটবলের প্রতি আগ্রহ অনেকটাই কমে গেছে বলে জানালেন তিনি। তাই এখন খেলার বদলে সময় কাটছে সিনেমা দেখে।
সম্প্রতি এক আলাপচারিতায় ছেলে জয়কে নিয়ে ফুটবল দেখার অভিজ্ঞতা শেয়ার করেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘আগে জয় খেলা খুব একটা বুঝত না। কিন্তু এবার ও ফুটবল অনেক ভালো বোঝে। যেহেতু ব্রাজিল নেই, তাই আমি খেলার বদলে সিনেমা দেখি। কিন্তু জয় আর্জেন্টিনার খেলা দেখবেই। আমি অন্য রুমে গিয়ে টেলিভিশন চালালেও ও এসে আবার খেলা চালিয়ে দেয়। এটা নিয়ে আমাদের মধ্যে ছোট ছোট মজার মুহূর্ত তৈরি হয়।’
এদিকে বাংলাদেশ সময় আজ রাত ১টায় মাঠে নামবেন মেসি-ইয়ামালরা। ম্যাচটি হতে পারে মেসি ভক্তদের জন্য বিশেষ। কেননা ৩৯ বছরের এ তারকা আজই টানতে পারেন নিজের ক্যারিয়ারের ইতি।
ফাইনাল ম্যাচ নিয়ে ফিফাও রেখেছে চমক। হাফটাইমে আয়োজন করা হবে কনসার্টের। গান শোনাবেন শাকিরা-ম্যাডোনা-জাস্টিন বিবার। সে কারণে ফাইনাল ম্যাচের হাফটাইমের বিরতি বেড়ে ২০ মিনিট হতে যাচ্ছে।
এই ২০ মিনিটের ১১ মিনিট বরাদ্দ থাকবে সংগীত পরিবেশনার জন্য। বাকি মিনিটগুলো ব্যবহার করা হবে মঞ্চ স্থাপন ও সরিয়ে নেওয়া এবং মাঠে পানি দেওয়ার কাজে। শেষ মুহূর্তের আনন্দ কোন দলের সঙ্গী হবে সে অপেক্ষায় সবাই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান

ব্রাজিল নেই, তাই খেলা না দেখে যা করেন অপু বিশ্বাস

আপডেট সময় ০৯:২৯:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬