ঢাকা ০১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং

নওগাঁয় রেকর্ড পরিমাণ মাদক উদ্ধার-ব্যবসায়ী আটক

দেশের সীমান্তবর্তী উত্তরের জেলা নওগাঁয় মাদক ব্যবসায়ীদের নিত্য নতুন কৌশল। পিছিয়ে নেই পুলিশও। কোনো কৌশলই কাজে আসছে না। ধরা পড়তে হচ্ছে পুলিশ ও গোয়েন্দাদের (ডিবি) জালে। গত ছয় মাসে পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি ও জেলার ১১টি থানার পুলিশ সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে রেকর্ড পরিমাণ মাদক উদ্ধার ও ব্যবসায়ীদের আটক করে আইনের আওতায় আনা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানান দেওয়া হচ্ছে মাদকের সঙ্গে জড়িতদের কোনো ছাড় নেই। সচেতনতামূলক মতবিনিময় সভাও করা হচ্ছে। এতে জেলাজুড়ে স্বস্তি ফিরেছে। নওগাঁ জেলা পুলিশের তথ্যমতে, গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে মাদকবিরোধী পৃথক অভিযানে কোটি টাকার মাদক উদ্ধারসহ মোট ৭৩৩ জনকে আটক করেছে পুলিশ। এসব অভিযানে ৪৮৬ গ্রাম হেরোইন, ৬২৮ বোতল ফেনসিডিল, চার হাজার ২৩৯ পিস ইয়াবা, গাঁজা ২২৩ কেজি ১৯ গ্রাম ও গাছ ১৯ কেজি, এক হাজার ১৬ পিস এ্যাম্পুল ইনজেকশন, চোলাই মদ আট হাজার ৭৮ দশমিক দুই লিটার, উপকরণ তিন হাজার ২৯৬ লিটার, বিদেশী মদ চার বোতল এবং ১৯ হাজার ৬৪৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। যার মূল্য দুই কোটি পাঁচ লাখ ৩৯ হাজার ৮৪০ টাকা। এতে জেলার ১১টি থানায় ৬০৮ জনকে আসামি করে ৩৯৪টি পৃথক মাদক মামলা রেকর্ড করা হয়েছে। ১৭২টি মোবাইল কোর্টের অভিযানে ২০৭ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়। বর্তমান এসপি নওগাঁয় যোগদানের পর থেকেই জেলায় মাদক নিয়ন্ত্রণে চালানো হয়েছে ব্যাপক অভিযান। আটক করা হয়েছে মাদক সম্রাটদের। এর মধ্যে সবচেয়ে প্রশংসিত অভিযান মাদকের হটস্পট খ্যাত শহরের নুনিয়া পট্রিতে। জিরো টলারেন্স নীতিতে মাদক নিয়ন্ত্রণ অগ্রাধিকার হিসেবে দেখছে পুলিশ। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনও গড়ে তোলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। জেলার মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক বলেন, গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫৯১ পিস ইয়াবা, ২২ কেজি ২০৫ গ্রাম গাঁজা, ৩৭ গ্রাম হেরোইন, ৭৫ পিস এ্যাম্পুল, ৬২০ লিটার চোলাই মদ, এক হাজার ৮৯৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে থানায় ৫৯টি মামলা রেকর্ড হয়েছে। এসব মামলায় আটক হয়েছে ৮২ জন। এছাড়া ৭২টি মোবাইল কোর্টের অভিযানে ৭২ জনকে বিভিন্ন মেয়াদে জেল, জরিমানা ও মাদক মামলার ওয়ারেন্টমূলে ৬২ জনসহ মোট ২১৬ জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে ব্যাপক অভিযান অব্যাহত রয়েছে। একই কথা জানান আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, জেলায় মাদক নিয়ন্ত্রণে রাখতে আমরা কঠোর ও নিয়মিত অভিযান পরিচালনা করছি। মোট কথা এই জেলাকে মাদকমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে জেলা পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি মাদক ব্যবসায়ীরা যেন পুনরায় সুযোগ নিতে না পারে এই জন্য আমাদের জেলা পুলিশ মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে। এছাড়া যুবসমাজকে মাদকের ছোবল থেকে দূরে রাখতে এর কুফল সম্পর্কে প্রতিনিয়ত সচেতনতামূলক মতবিনিময় সভা করা হচ্ছে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান

নওগাঁয় রেকর্ড পরিমাণ মাদক উদ্ধার-ব্যবসায়ী আটক

আপডেট সময় ০৫:৩৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬