ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

কালীগঞ্জে ড্রেজারে অবৈধ বালু উত্তোলন কৃষিজমি ভরাটে ৫০ হাজার টাকা জরিমানা

গাজীপুরের কালীগঞ্জে নদী থেকে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে পাশের উর্বর কৃষিজমি ভরাটের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদ- করা হয়েছে। একই সঙ্গে কৃষিজমির শ্রেণি পরিবর্তন এবং পরিবেশের জন্য ক্ষতিকর এমন কর্মকা-ের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। রোববার (১৯ জুলাই) দুপুরে উপজেলার উত্তর ভাদাত্তী এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার ঘোনপাড়া গ্রামের মৃত করিম মিয়ার ছেলে আবুল কালাম (৩৫) কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছিলেন। উত্তোলিত বালু পাশের কৃষিজমিতে ফেলে জমির শ্রেণি পরিবর্তনের কাজও চলছিল। প্রশাসনের ভাষ্য, এ ধরনের কর্মকা-ের ফলে উর্বর কৃষিজমি নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য ও কৃষি উৎপাদনের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ঘটনাস্থলে অভিযোগের সত্যতা পাওয়ার পর বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় আবুল কালামকে ৫০ হাজার টাকা অর্থদ- করা হয়। একই সঙ্গে একটি মামলার নিষ্পত্তি করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো কারাদ- দেওয়া হয়নি। অভিযানে বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, কৃষিজমি রক্ষা এবং অবৈধভাবে বালু উত্তোলন ও জমির শ্রেণি পরিবর্তনের মতো বেআইনি কর্মকা- প্রতিরোধে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। ভবিষ্যতেও নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

কালীগঞ্জে ড্রেজারে অবৈধ বালু উত্তোলন কৃষিজমি ভরাটে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৫:৩৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬