ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

জিহাদ হত্যার ৯ দিনেও গ্রেফতার নেই, বিচার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কিশোর জিহাদ(১৬) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। রবিবার (১৯ জুলাই) সকাল ৯টায় উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া মোড়ে স্থানীয়দের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জিহাদকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কিন্তু ঘটনার ৯ দিন পেরিয়ে গেলেও মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভ প্রকাশ করে তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে কিছু সময়ের জন্য যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত জিহাদের বাবা আজগর আলী, ভাই জিসান, নাছির খন্দকার, জনি খন্দকার, রনি খন্দকার, বিএনপি নেতা রসুন আলী, সাবেক ইউপি সদস্য মনজুর, জীবন মিয়া ও জয়নাল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া, বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার উপস্থিত হন। তারা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে দ্রুত আসামিদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। প্রশাসনের আশ্বাসের পর আন্দোলনকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

জিহাদ হত্যার ৯ দিনেও গ্রেফতার নেই, বিচার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

আপডেট সময় ০৫:৩৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬