ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর মোড়াইল রেল কোয়ার্টার এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার চোলাইমদ এবং ২ হাজার ১৫০ লিটার ওয়াশ (মদ তৈরির উপকরণ) উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া। রোববার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উত্তর মোড়াইল রেল কোয়ার্টার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুমন বাসফোর(৪০) নামে এক ব্যক্তির নিজ দখলীয় চার কক্ষবিশিষ্ট টিনশেড বসতঘরে অভিযান চালানো হয়। তবে অভিযান টের পেয়ে অভিযুক্ত সুমন বাসফোর পালিয়ে যান। এ সময় ঘর তল্লাশি করে ১০০ লিটার চোলাইমদ এবং ২ হাজার ১৫০ লিটার ওয়াশ উদ্ধার করা হয়, যা চোলাইমদ তৈরিতে ব্যবহৃত হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. তায়রিফুল ইসলাম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় চোলাইমদ ও ওয়াশ উদ্ধার
-
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি - আপডেট সময় ০২:০৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- 87
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















