ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

সাপাহারে প্রদর্শনী মৎস্য চাষিদের মাঝে মাছের খাবার ও চারা বিতরণ

নওগাঁর সাপাহারে ২০২৫-২৬ অর্থবছরের ইউনিয়ন পর্যায়ে মৎস্য প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)-এর আওতায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছ চাষ সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে প্রদর্শনী চাষীদের মাঝে মাছের খাবার ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ। বক্তব্য শেষে প্রদর্শনী মৎস্য চাষীদের মাঝে মাছের খাদ্য, বিভিন্ন প্রজাতির গাছের চারা এবং শাকসবজির বীজ বিতরণ করা হয়। এছাড়াও সংশ্লিষ্ট চাষীদের পুকুরে সরকারি ব্যবস্থাপনায় মাছের পোনা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা মৎস্য দপ্তর। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা শামিম রেজা, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. আরিফুজ্জামান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

সাপাহারে প্রদর্শনী মৎস্য চাষিদের মাঝে মাছের খাবার ও চারা বিতরণ

আপডেট সময় ০২:১০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬