ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

ব্যতিক্রমী আয়োজনে স্ব-উদ্যোগী যুব সংঘের বৈশাখ উদযাপন

  • শাহ বুলবুল:
  • আপডেট সময় ০৯:১৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • 550

পহেলা বৈশাখ মানেই নতুন প্রাণের উৎসব। জীর্ণতাকে মুছে ফেলে নতুনকে আবাহনের অনন্য রূপ পহেলা বৈশাখ। উৎসব তখনই পূর্ণতা পায় যখন তা ছড়িয়ে থাকে সবার মাঝে। ১৪৩৩ বঙ্গাব্দের প্রথম দিন সুবিধাবঞ্চিত প্রাণোচ্ছল শিশুদের সাথে উদযাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্ব-উদ্যোগী যুব সংঘ’। শিশুদের সাথে বসে পান্তা-ইলিশ খাওয়া আর অকৃত্রিম কিছু হাসি ভাগ করে নেওয়ার মুহূর্তগুলো ছিল স্বর্গীয়। এদিন স্ব-উদ্যোগী যুব সংঘ তাদের অফিসিয়াল লোগো এবং ফেসবুক পেইজের উদ্বোধন করেন। পথকলিদের সাথে পান্তা-ইলিশ উৎসব ও লোগো উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কমার্স কলেজের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর দেওয়ান জোবাইদা নাসরিন, জনপ্রিয় অভিনেতা চাষী আলম, স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ’র গোল্ড মেডালিস্ট রেদুয়ানুল রেজা রাব্বি, মিরপুর থানাধীন ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও স্ব-উদ্যোগী যুব সংঘের সহ-সভাপতি মোঃ শামীম, স্ব-উদ্যোগীর প্রধান সমন্বয়ক ও সমাজকর্মী মোহাম্মদ হাসিব মুজতাবা। মিরপুর ২নং সেকশনের হলিচাইল্ড ইন্টারন্যাশনাল স্কুল ক্যাম্পাসে আয়োজিত পথকলিদের সাথে স্ব-উদ্যোগীর পান্তা-ইলিশ উৎসবে উপস্থিত ছিলেন সংঘের সক্রিয় সদস্য মো: মাসুদ, জাহিদ, শাহরিয়ার, রুবেল, রন্টি, সেন্টু প্রমুখ। পহেলা বৈশাখে শিশুদের জন্য পান্তা-ইলিশের আয়োজন ও সামগ্রিক মানবিক কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে এদিন স্ব-উদ্বোগী যুব সংঘকে ভিডিও বার্তায় অভিন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জনাব আনোয়ার সরদার, টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক জনাব মো. সোরহাব আলি খান, কানাডা প্রবাসী মেজর মিজানুর রহমান (অব.), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তাসলিমা আতিক, ব্যাংকার তাসনুভা খালেক এবং এঞ্জেল কেয়ার স্পেশাল স্কুলের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম মুন্না। পহেলা বৈশাখে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে নিয়ে ভিন্নতর আয়োজন সম্পর্কে স্ব-উদ্যোগীর প্রধান সমন্বয়ক, সমাজকর্মী মোহাম্মদ হাসিব মুজতাবা বলেন, ‘পৃথিবীর মায়া কাটিয়ে আমাদের একদিন চলে যেতে হবে। মাঝখানের এই সংক্ষিপ্ত সময়ে মানুষের জন্য ভালো কিছু করতে পারাটাই জীবনের সার্থকতা। ভালো কাজের সুযোগ যখনই সামনে আসে, আমি তা হাতছাড়া করতে চাই না। শিশুদের এই নির্মল হাসিগুলোই আমাদের আগামীর পাথেয় হয়ে থাকবে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

ব্যতিক্রমী আয়োজনে স্ব-উদ্যোগী যুব সংঘের বৈশাখ উদযাপন

আপডেট সময় ০৯:১৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬