নড়াইলের কালিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) কালিয়া উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: জিন্নাতুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস ,কালিয়া থানার অফিসার ইনচার্জ জনাব ইদ্রিস আলী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন: কালিয়া পৌর বিএনপির সভাপতি জনাব শেখ সেলিম। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিহাবউদ্দিন। কালিয়া থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আর্মিষ্টাং সর্দার। সভায় এলাকার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং মাদক, চুরি-ডাকাতি রোধসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় করণীয় নানা দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
কালিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা
-
কালিয়া (নড়াইল) প্রতিনিধি - আপডেট সময় ০২:২৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- 101
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















