ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি Logo ভোলায় ‘মিথ্যা’ মামলায় মেয়র প্রার্থী আকবরের জামিন Logo চকরিয়ায় চোরাই-ডাকাতির ১৩৪ মোবাইল ও আইএমইআই কাটার মেশিনসহ ২ জন গ্রেফতার Logo লোহাগাড়ায় ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীকে হামলার প্রতিবাদে মানববন্ধন Logo শ্রীপুরে মৎস্য খামারের পাড় ও কৃষিজমি কেটে মাটি বিক্রির অভিযোগ Logo গণঅধিকার পরিষদ থেকে তিন নেতা পদত্যাগ করে এনসিপিতে যোগদান Logo জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ডেপুটি স্পীকার Logo পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন Logo সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের রায়পুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন Logo দাগনভূঞার রামনগর ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী, আলোচনায় জামায়াতসহ অন্যান্য দল

লামায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় সচেতনতামূলক সভা

বান্দরবানের লামা থানা পুলিশের আয়োজনে এবং ইউএনএফপিএ এর সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেস্ক সেবা বিষয়ক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) লামা থানা সম্মেলন কক্ষে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাইছার হামিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার। সচেতনতামূলক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আমির হোসেন, বাংলাদেশ জামায়েত ইসলামী লামা শাখার আমির কাজী মুহাম্মদ ইব্রাহীম, এন জেড একতা মহিলা সমিতির নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম। সভায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়, সহযোগিতা বৃদ্ধি এবং সচেতনতা সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় পুলিশ সুপার বলেন, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী, শিশু ও অন্যান্য ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সর্বদা আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। উক্ত সভায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, লামা থানা ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি

লামায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় সচেতনতামূলক সভা

আপডেট সময় ০২:৩২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬