ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার Logo নাশকতার কোনো প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে Logo গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে : রুহুল কবির রিজভী Logo দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান Logo পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী Logo জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর Logo আইপিএলে ফিরছেন মোস্তাফিজ? Logo আপনি ছুটিতে থাকলেও জরুরি ই-মেইলের উত্তর যাবে নিজে থেকেই! Logo কাঠবাদামের বিকল্প হিসেবে খেতে পারেন আঁশসমৃদ্ধ ৫ খাবার Logo আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে:সিমরিন লুবাবা

রৌমারীতে দীর্ঘদিনের বন্ধ সরকারি অচল রাস্তা সচল করলেন এলাকাবাসী

কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর বামনেরচর গ্রামে ৩০ বছরের পুরোনো জনসাধারণের চলাচলের বন্ধ থাকা অচল সরকারি রাস্তা স্থানীয় ইউপি সদস্য শফিকুলের সহযোগীতায় এলাকাবাসীর প্রচেষ্টায় চলাচলে সচল করা হয়েছে। গত ২১ জুলাই সকাল ১১ টায় এমন দৃশ্যমান ঘটনা ঘটেছে ঐ এলাকায়। স্থানীয়দের অভিযোগ, এলাকার প্রায় ১৫ হাজার লোকের বসবাস। দীর্ঘদিন থেকে কিছু কু-চক্রী মহলের প্রভাবে স্বাভাবিক চলাচল বন্ধ হয়েছিল। এতে রাস্তাটি অচল থাকায় স্থানীয়দের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী ও রোগীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। অবশেষে স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলামের সহযোগীতায় এবং গ্রামের সচেতন মানুষের প্রচেষ্টায় আমিন দিয়ে মাপজোপের মাধ্যমে রাস্তাটি বের করে সংস্কারের কাজ সম্পন্ন করে চলাচলের উপযোগী করেছেন। রাস্তাটি সচল হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তির ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী জানান, এই রাস্তাটি চালু হওয়ায় তাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটেছে এবং দৈনন্দিন চলাচল অনেক সহজ হয়ে যাবে। এলাকাবাসীর দাবী, সরকারী ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে ভবিষ্যতে যেন রাস্তাটির স্থায়ী সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হয়, যাতে আবারও সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে না হয়।স্থানীয় এলাকাবাসী হাশেমসহ অনেকেই বলেন, আজ স্থানীয় মেম্বার শফিকুলের উদ্দ্যোগে এবং এলাকাবাসীর প্রচেষ্টায় দীর্ঘদিনের বন্ধ থাকা রাস্তাটি বের করে সংস্কারের মাধ্যমে চলাচলের উপযোগী করায় আমরা খুব আনন্দিত। স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে কিছু লোকের কারনে রাস্তাটি এলাকার মানুষের চলাচলে অনুপোযোগী ছিল। এলাকাবাসীকে সাথে নিয়ে রাস্তাটি বের করে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করা হয়েছে। আমি চেষ্টা করে যাবো, ভবিষ্যতে রাস্তাটি একটি পুর্ণাঙ্গ রাস্তা নির্মান করা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার

রৌমারীতে দীর্ঘদিনের বন্ধ সরকারি অচল রাস্তা সচল করলেন এলাকাবাসী

আপডেট সময় ০২:৩৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬