‘মানবতার শ্রেষ্ঠ দান, রক্ত দিয়ে বাঁচাই প্রাণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডোমার উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা পরিষদের সহযোগিতায় নীলফামারীর চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয় হল রুমে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সম্পর্কিত বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টায় চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পেইনের করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মো. নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ নীলফামারীর প্রশাসক মিজানুর রহমান চৌধুরী এবং নীলফামারীর সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডোমার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বী। এ সময় উপস্থিত ছিলেন ১নং ভোগডাবুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেয়াজুল ইসলাম, ডোমার উপজেলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম ও শিক্ষক-শিক্ষার্থী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। প্রধান অতিথি, জেলা প্রশাসক জনাব মোহাম্মাদ নায়িরুজ্জামান বক্তব্য বলেন রক্তের হিমোগ্লোবিন সংক্রান্ত তথ্য ও গ্রুপ নির্ণয় করে জেনে রাখা প্রত্যেকের জন্যই একটি উপকারী নির্দেশিকা। প্রত্যেকটি মানুষই অসুস্থ বা রোগী হতে পারে সে ক্ষেত্রে অনেকের রক্ত প্রয়োজন তখন তাৎক্ষণিকভাবে রক্ত সংগ্রহ করা হয়তো কষ্টসাধ্য হয়ে যায় তাই তার সহজ উপায়ে প্রাপ্তির উদ্দেশ্যে অনলাইনে একটি অ্যাপস তৈরি করি এবং আপনাদের রক্তের গ্রুপিং নির্ণয় করে সেই অ্যাপসের সদস্যের অন্তর্ভুক্ত হলেইক আপনাদের নিজ নিজ প্রয়োজন নিজেরাই মেটাতে পারবেন। বক্তারা শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিরাপদ রক্ত নিশ্চিতকরণ এবং মানবিক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মহোদয় চিলাহাটির প্রাচীন বহুল আলোচিত “পাখি লাগা বাগান” পরিদর্শন করেন। সেখানে গিয়ে জীববৈচিত্র্যের এক প্রত্যক্ষ উপভোগ বিভিন্ন ধরনের পাখির কিচিরমিচির শব্দ আর তাদের নিরাপদ অভয়ারণ্যের অবস্থান দেখে অবাক হয়ে জান। তিনি সাংবাদিকদের বলেন সত্যিই সৃষ্টিকর্তার এ অপরূপ দৃষ্টান্ত আমাকে আপ্লুত করেছে। জেলা প্রশাসক মহোদয় বাঁশ বাগানের মালিকের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন পাখির এই অভয়ারণ্যে যুগ যুগ ধরে যেন তারা নিরাপদে বসবাস করতে পারে সেজন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদান করবেন বলে আশ্বস্ত করেন।
সংবাদ শিরোনাম
চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে ও বন্যপ্রাণী “পাখির” অভয়ারণ্য পরিদর্শনে জেলা প্রশাসক
-
আশরাফুল হক কাজল চিলাহাটি - আপডেট সময় ০২:৩৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- 131
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























