ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কালীগঞ্জ পৌর এলাকার ১০ কিলোমিটার মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি, বেপরোয়া বাস ও অবৈধ পার্কিংয়ে আতঙ্ক Logo আবুল কালাম এম.পির আন্তরিক প্রচেষ্টায় লাকসামে উন্নয়নের বিপ্লব: ৭ মাসে সাড়ে ৩৩ কোটি টাকায় ৪৯ প্রকল্প বাস্তবায়ন Logo বদলগাছীতে সহোদর দুই বোনকে বিয়ে করলেন টিকটকার মাসুদ Logo চাঁদপুরের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে একটি করে পাঠাগার-জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান Logo গ্রাম্য আদালতকে উপেক্ষা করে ঘর নির্মাণের অভিযোগ Logo কলমাকান্দায় কাঠের সেতু সংস্কার, উদ্বোধন করল শিক্ষার্থীরা Logo রাষ্ট্র কাঠামো পরিবর্তন না হলে তারেক রহমানও শেখ হাসিনার পথে হাঁটবেন-আহবায়ক নাহিদ ইসলাম Logo গণ-অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা Logo লালমোহনে স্পিকারের অনুদানের চেক পেলেন ১৯০টি অসহায় ও দুস্থ পরিবার Logo মাতামুহুরীতে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: ভারী ট্রাকে পিষ্ট হয়ে ভেঙে চৌচির ১৫ কিমি সড়ক হুমকিতে বেতুয়াবাজার ব্রিজ ও নদীর গাইড ওয়াল, প্রশাসনের কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ

ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘চলো সংসদ’ কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করেছে দিল্লি পুলিশ। এ ঘটনার একদিন পর ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীয় সিনেমার বরেণ্য অভিনেতা নাসিরুদ্দিন শাহ। গত মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে ককরোচ জনতা পার্টির সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করা হয়। উর্দু ভাষায় দেওয়া বক্তব্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা নাসিরুদ্দিন শাহ বলেন, “একজন মূর্খ যদি দেশের নেতৃত্ব দেয়, তাহলে সে চাইবে পুরো দেশ তার মতোই অজ্ঞ, অবিবেচক, অযোগ্য এবং নির্মম হয়ে উঠুক।”
দিল্লিতে ছাত্রদের ওপর লাঠিপেটার ঘটনায় ক্ষুব্ধ নাসিরুদ্দিন শাহ বলেন, “গুন্ডারা (পুলিশ) যেভাবে শিশুদের সঙ্গে নির্মম আচরণ করছে, তা দেখে আমি ক্ষুব্ধ।”
ভারাক্রান্ত হৃদয় নিয়ে নাসিরুদ্দিন শাহ বলেন, “এই মুহূর্তে আমার হৃদয় ভারাক্রান্ত। একই সঙ্গে আমি ক্ষোভে ফুঁসছি। আমাদের সন্তানদের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা দেখে আমি গভীরভাবে মর্মাহত। যারা এই নির্যাতন চালাচ্ছে, তারা আমাকে যুক্তরাষ্ট্রের আইসিই-এর এজেন্টদের কথা মনে করিয়ে দেয়; যাদের মুখে মুখোশ, হাতে লাঠি। আপনারা কখনো কখনো নিজেদের সন্তানদের কথাও ভাবুন। এটাও মনে রাখবেন, একদিন আপনাদেরও নিজেদের কাজের পরিণতির মুখোমুখি হতে হবে।”
বিক্ষোভকারী শিক্ষার্থীদের উদ্দেশে নাসিরুদ্দিন শাহ বলেন, “আমি এই সব তরুণ-তরুণীদের বলতে চাই, সাহস হারাবে না। অসংখ্য মানুষের সহানুভূতি ও সমর্থন তোমাদের সঙ্গে রয়েছে। তোমরা তোমাদের লড়াই চালিয়ে যাও। এই দেশের তরুণ প্রজন্মের ওপর আমার সবসময়ই আস্থা ছিল, আর এখন সেই আস্থা আরো দৃঢ় হয়েছে। তোমরা সংগ্রাম চালিয়ে যাও, আমরা তোমাদের পাশে আছি।”
ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) এবং পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এফটিআইআই) থেকে অভিনয়ের দুটি কোর্স সম্পন্ন করেছেন নাসিরুদ্দিন শাহ। তবে অভিনয় সম্পর্কে সবচেয়ে বেশি শিখেছেন নিজের শিক্ষার্থীদের কাছ থেকে। এ বিষয়ে তিনি বলেন, “অভিনয় সম্পর্কে আমি সবচেয়ে বেশি শিখেছি সেই শিশু ও শিক্ষার্থীদের কাছ থেকে, যাদের আমি শেখানোর চেষ্টা করেছি। প্রতিটি নিঃশ্বাসে শিক্ষার্থীদের আশীর্বাদ করি, প্রতি শিক্ষক দিবসে তাদের প্রতি শ্রদ্ধা জানাই।”
পুলিশ কোনো ধরনের বাছবিচার না করে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে বহু মানুষ আহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, পুলিশ ছাত্রদের ওপর লাঠিপেটা করছে, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করছে।
তবে দিল্লির কর্মকর্তাদের দাবি, গত সোমবার নয়াদিল্লিতে সিজেপির বিক্ষোভের সময় আন্দোলনকারীরা আক্রমণাত্মক ও সহিংস আচরণ করেছেন। পুলিশ বারবার বোঝানো ও সতর্ক করার পরও তারা কথা শোনেননি, জারি থাকা নিয়ম ভঙ্গ করেছেন।
গত ৬ জুন থেকে দিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। প্রবেশিকা পরীক্ষায় অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং এ বিষয়ে জবাবদিহির দাবি জানিয়ে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। গত ২৮ জুন, সোনম ওয়াংচুক অনির্দিষ্টকালের অনশন শুরু করলে আন্দোলনটি আরো বেশি আলোচনায় আসে। গত ১৮ জুলাই, পুলিশ তাকে হেফাজতে নেয়। পরে আদালতের হস্তক্ষেপ চেয়ে আবেদন করা হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
জন্তর মন্তরের এই বিক্ষোভে ভারতীয় শোবিজ অঙ্গনের অনেক তারকা অংশ নিয়েছেন। এ তালিকায় রয়েছেন—দক্ষিণী সিনেমার অভিনেতা প্রকাশ রাজ, বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জ পৌর এলাকার ১০ কিলোমিটার মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি, বেপরোয়া বাস ও অবৈধ পার্কিংয়ে আতঙ্ক

দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ

আপডেট সময় ১০:০৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬