ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ৫ বছরে ২৫কোটি বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় পরিবেশ রক্ষা ও সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে নবীনগরে (২২/৭/২৫) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, নবীনগর-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয়। পরবর্তীতে এমপি নিজ হাতে চারা রোপণ ও পানি দেওয়ার মাধ্যমে উক্ত বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন করেন। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা এবং পরিবেশ সুসংহত রাখতে এই ধরনের ইতিবাচক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সংবাদ শিরোনাম
নবীনগরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
-
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি - আপডেট সময় ১১:৫২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- 69
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















