ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন Logo কালিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন Logo দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত Logo গলাচিপায় (সি-পি-পি) স্বেচ্ছা সেবক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ Logo উখিয়ায় নলকূপের পাইপ দিয়ে গ্যাস নির্গমনের আগুন জ্বলবে আরো ১ সপ্তাহ, ২০০ মিটারের বাসিন্দাদের সরানোর পরামর্শ বাপেক্সের Logo কালীগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি: লুট হওয়া বৈদ্যুতিক সামগ্রী উদ্ধার, গ্রেফতার ২ Logo স্বরূপকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাবেক সেনা সদস্য সফিকুল ইসলাম Logo ফুলতলায় বরণপাড়া বায়োগ্যাস পল্লী উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি Logo টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল Logo মধুপুরের বংশাই নদী জোর কদমে চলছে পুনরুদ্ধারের কাজ

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত অঞ্চলের মধ্যে খুলনা অন্যতম-কেসিসি প্রশাসক

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্থ অঞ্চলের মধ্যে খুলনা অন্যতম। অতিবৃষ্টি, তাপদাহ, লবণাক্ততাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সমুদ্র উপকূলীয় এবং সুন্দরবন অঞ্চলের মানুষ সর্বশান্ত হয়ে শহরমুখী হচ্ছে। বনায়ন বা বৃক্ষরোপণ করা ছাড়া এর থেকে বের হওয়ার অন্য কোন উপায় নেই। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বুধবার বেলা ১১টায় নগরীর জাতিসংঘ শিশু পার্কে গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। পরিবেশ সুরক্ষা ও নগর সবুজায়নের লক্ষ্যে নগরীর ৩১টি ওয়ার্ডে নাগরিক ফোরাম-খুলনা এ কর্মসূচি বাস্তবায়ন করছে। নাগরিক ফোরামকে খুলনার একটি জনপ্রিয় সংগঠন হিসেবে উল্লেখ করে কেসিসি প্রশাসক আরো বলেন, নাগরিক সেবার লক্ষ্য নিয়ে সংগঠনটি দীর্ঘদিন থেকে কাজ করছে। তিনি প্রধানমন্ত্রীর সবুজে সাজাই বাংলাদেশ কর্মসূচিতে অংশ নেয়ায় সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, পরিবেশ সুরক্ষায় সরকার প্রতি বছর দেশব্যাপী ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। সরকারের এ কর্মসূচির সাথে সংহতি জানিয়ে নিজ নিজ বসতবাড়ির চারপাশ সবুজায়ন ও পরিচ্ছন্ন রাখার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান এবং ভবিষ্যতেও নাগরিক ফোরামের সকল কাজে সিটি কর্পোরেশন পাশে থাকবে বলে উল্লেখ করেন। নাগরিক ফোরাম-খুলনার কো-চেয়ারম্যান সরদার আবু তাহের-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। অন্যান্যের মধ্যে কেসিসির এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, নাগরিক ফোরামের নেতৃবৃন্দের মধ্যে সঞ্জিতা রাণী, মো: মঈন উদ্দিন, সাকিল আহমেদ, আনোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন নাগরিক ফোরাম-খুলনার মহাসচিব ইকবাল হাসান তুহিন। অনুষ্ঠানে প্রশাসক ১৬ থেকে ৩১নং ওয়ার্ড এলাকায় রোপণের লক্ষ্যে নাগরিক ফোরামের ওয়ার্ড কমিটির মধ্যে ৫’শ গাছের চারা হাস্তান্তর করেন এবং জাতিসংঘ শিশু পার্কে ১টি গাছের চারা রোপণ করেন। শীঘ্রই ১ থেকে ১৫নং ওয়ার্ড এলাকায় রোপণের জন্য ৫’শ গাছের চারা বিতরণ করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। পরে বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধিতে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত অঞ্চলের মধ্যে খুলনা অন্যতম-কেসিসি প্রশাসক

আপডেট সময় ১১:৫৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬