ঢাকা ১০:২০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট Logo সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে : রিজভী Logo মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার Logo বিএনপি সব সময় ইসলামের পথে থাকে-আমান উল্লাহ আমান Logo জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির Logo তারাকান্দায় জাতীয় যুব দিবস উপলক্ষে মাদকবিরোধী আলোচনা সভা Logo চিফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo এমপি নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলো সুনামগঞ্জ জেলা বিএনপি Logo উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ Logo কালীগঞ্জে দারিদ্র্যতা হার মানাতে পারেনি রুকাইয়াকে গোল্ডেন এ প্লাস পেয়েও উচ্চশিক্ষা নিয়ে দুশ্চিন্তা

নতুন বাংলাদেশ গড়তে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে-ব্যারিস্টার কায়সার কামাল

‘‘সবার আগে বাংলাদেশ’’, বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে এবং নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। কেউ ভুলের উর্দ্ধেনয়, সব কিছু ভুলে গিয়ে সরকারের সকল উন্নয়ন মুলক কাজে সাংবাদিকদের সহায়তা করতে আহবান জানান তিনি। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত সাংবাদিকদের তিন দিনব্যাপি প্রশিক্ষণ উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলে, জাতীয় সংসদের ডেপুপি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। ‘ডিজিটাল সাংবাদিকতা, এআই ও ফ্যাক্টচেক’ বিষয়ক প্রশিক্ষণে তিনি আরো বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশাকে অনেকেই কুলশীত করতে চাচ্ছে কিন্ত এটা আদৌ ঠিক নয়। আমি আপনাদের অনুরোধ জানাবো, আমার ক্রুটি গুলোও তুলে ধরুন। আমার কাজেও ভুল থাকতে পারে, আপনার সেই ভুলগুলো তুলে ধরলে আমি নিজেকে শোধরাতে পারবো। সাংবাদিকতাকে পুঁজি করে কেউ অপসাংবাদিকতায় জড়িয়ে যাবেন না। আপনারা জাতির বিবেক, আসুন সকলে মিলে বাংলাদেশকে গড়ে তুলি। পিআইবি‘র মহাপরিচালক ও অনুষ্ঠানের সভাপ্রধান ফারুক ওয়াসিফ বলেন, বর্তমান সময়ে তথ্যের প্রবাহ যেমন বেড়েছে, তেমনি ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তাই একজন সাংবাদিকের দায়িত্ব শুধু তথ্য সংগ্রহ নয়, তথ্যের সত্যতা যাচাই করেও তা প্রকাশ করা। তিনি বলেন, এআই প্রযুক্তি সাংবাদিকতার নতুন সম্ভাবনার দ্বার খুলে দিলেও এর ব্যবহার হতে হবে নৈতিকতা ও দায়িত্ববোধের সঙ্গে। ফ্যাক্ট চেকিংয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে সাংবাদিকরা আরও নির্ভুল ও বিশ^াসযোগ্য সংবাদ পরিবেশন করতে পারবেন। পিআইবি‘র এ কর্মসূচির মূল লক্ষ্য হলো ডিজিটাল প্রযুক্তি, তথ্য-যাচাই, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতার নৈতিক ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা। পাশাপাশি অংশগ্রহণকারীদের এমন দক্ষতা অর্জনে সহায়তা করা, যাতে সাংবাদিকগণ আরও নির্ভুল, বিশ^াসযোগ্য, তথ্যসমৃদ্ধ ও পাঠকবান্ধব সংবাদ ও ফিচার তৈরি করতে পারেন। পাশাপাশি সাংবাদিকতায় এআই ব্যবহারের সুযোগ, সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ এবং সেগুলো মোকাবিলার কৌশল নিয়েও তাদের জ্ঞান বিকশিত করতে পারে। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান, জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিছাম, প্রশিক্ষক আলী আকবর, অনুষ্ঠান সঞ্চালনা করেন, পিআইবি‘র প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন। সাংবাদিকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে দক্ষ করে তোলা এবং ভুয়া তথ্য শনাক্তে সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুরে তিন দিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’ শুরু হয়েছে। বুধবার (২২ জুলাই) সকাল ১০টায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি সভাকক্ষে এ প্রশিক্ষণ শুরু হয়। এতে দুর্গাপুর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ৩৫জন সাংবাদিক অংশ নেন। আগামী ২৪জুলাই বিকেলে অংশগ্রহনকারীদের মাঝে সনদপত্র বিতরণের মাধ্যমে এ প্রশিক্ষণ শেষ হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট

নতুন বাংলাদেশ গড়তে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে-ব্যারিস্টার কায়সার কামাল

আপডেট সময় ১২:০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬