ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভূমি সহকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান।তিনি বলেছেন, অর্থের বিনিময়ে নামজারি এবং সাধারণ মানুষকে হয?রানির অভিযোগ তার কাছে রয়েছে। তিনি ভূমি সেবায় স্বচ্ছতা, জবাবদিহি ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। গত (২১/০৭/২৬) নবীনগর উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ। প্রধান অতিথির বক্তব্যে বলেন, কিছু কর্মকর্তা ব্যক্তিগত সুবিধা নেওয়ার জন্য মধ্যস্বত্বভোগীদের সুযোগ করে দেন। আমার কাছেই অনেক অভিযোগ এসেছে যে অর্থের বিনিময়ে নামজারি করা হয় এবং সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হয় এমন অভিযোগ পেয়েছি। তিনি বলেন, বিভিন্ন ইউনিয়নের নায়েবরা আছেন আমি সবাইকে ব্যক্তিগত ভাবে চিনি না, তবে অনেকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আমি চাই, আগামী দিনে আপনারা সততার সঙ্গে এ এলাকার মানুষকে ভূমি সেবা প্রদান করবেন। আমি একজন প্র্যাকটিসিং আইনজীবী, বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় সাধারণ মানুষ সবচেয়ে বেশি হয়রানির শিকার হন। অনেক সরকার ও অনেক সংসদ সদস্য এসেছেন, আমি নবীনগরকে ব্যতিক্রমধর্মী ও সেবাবান্ধব একটি উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। কেউ যদি আমার নাম ব্যবহার করে কোনো ধরনের সুযোগ-সুবিধা নিতে চায়, তাহলে কোনো অবস্থাতেই তাকে প্রশ্রয় দেবেন না। প্রয়াজনে সরাসরি আমাকে ফোন করবেন। আমি চাই একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুন্দর নবীনগর গড়ে উঠুক।
সংবাদ শিরোনাম
নবীনগরে নামজারি হয়রানির অভিযোগ ভূমি কর্মকর্তাদের সঙ্গে এমপির মতবিনিময় সভা
-
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি - আপডেট সময় ১২:০৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- 65
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















