ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি Logo ভোলায় ‘মিথ্যা’ মামলায় মেয়র প্রার্থী আকবরের জামিন Logo চকরিয়ায় চোরাই-ডাকাতির ১৩৪ মোবাইল ও আইএমইআই কাটার মেশিনসহ ২ জন গ্রেফতার Logo লোহাগাড়ায় ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীকে হামলার প্রতিবাদে মানববন্ধন Logo শ্রীপুরে মৎস্য খামারের পাড় ও কৃষিজমি কেটে মাটি বিক্রির অভিযোগ Logo গণঅধিকার পরিষদ থেকে তিন নেতা পদত্যাগ করে এনসিপিতে যোগদান Logo জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ডেপুটি স্পীকার Logo পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন Logo সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের রায়পুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন Logo দাগনভূঞার রামনগর ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী, আলোচনায় জামায়াতসহ অন্যান্য দল

অবৈধ স্থাপনা উচ্ছেদে ও পৌর এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রশাসনের কঠোর বার্তা, বাজার পরিদর্শনে পৌর প্রশাসক

ফুটপাত ও সড়ক দখল করে যারা ব্যবসা পরিচালনা করছেন তাদের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কমর্কর্তা মো. জিয়াউর রহমান। গতকাল শহরের নতুন বাজার এলাকায় অবস্থিত মাছ-সবজি ও চাল বাজার পরিদর্শন করে ব্যবসায়ীদের বাজার পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার প্রতি কড়া নির্দেশনা দেন তিনি। এসময় পৌর প্রশাসক বলেন, পৌরসভার নাগরিক ও সাধারণ জনগণের জন্য একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে শ্রীমঙ্গল পৌরসভা বদ্ধপরিকর। তিনি বলেন, ব্যবসায়ী, নাগরিকসহ সবাই যদি সচেতন না হই তাহলে শহরের পরিচ্ছন্নতা বজায় রাখাসহ কোনো কিছুই সম্ভব নয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও নাগরিকদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে সকলে সচেতন হতে হবে। আমাদের আবর্জনা আমাদেরকেই পরিষ্কার করতে হবে। যত্রতত্র ময়লা না ফেলে পৌরসভার নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং ফুটপাত-সড়ক দখল না করে বৈধভাবে স্বাস্থ্যসম্মত নিরাপদ পরিবেশে ব্যবসা পরিচালনার নির্দেশন দেন তিনি। নতুন বাজার পরিদর্শন শেষে পৌর প্রশাসক জিয়াউর রহমান আরও বলেন, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের জন্য নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতে উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যাগে নিয়মিত নজরদারি করা হবেও। একইসঙ্গে তিনি বাজার এলাকার অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, বিএনপি নেতা মো. ইয়াকুব আলী ও শামীম আহমেদ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি

অবৈধ স্থাপনা উচ্ছেদে ও পৌর এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রশাসনের কঠোর বার্তা, বাজার পরিদর্শনে পৌর প্রশাসক

আপডেট সময় ১২:০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬