ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার Logo নাশকতার কোনো প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে Logo গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে : রুহুল কবির রিজভী Logo দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান Logo পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী Logo জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর Logo আইপিএলে ফিরছেন মোস্তাফিজ? Logo আপনি ছুটিতে থাকলেও জরুরি ই-মেইলের উত্তর যাবে নিজে থেকেই! Logo কাঠবাদামের বিকল্প হিসেবে খেতে পারেন আঁশসমৃদ্ধ ৫ খাবার Logo আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে:সিমরিন লুবাবা

উলিপুরে সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি, ভোগান্তিতে শিক্ষার্থীসহ পথচারী

কুড়িগ্রামের উলিপুরে সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি ও কাদা জমে থাকায় ভোগান্তিতে পরেছেন শিক্ষার্থীসহ পথচারীরা। রাস্তাটি মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। জানাগেছে, উপজেলার তবকপুর ইউনিয়নের বামনাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দুই বছর ধরে প্রায় ১৬ মিটার মাটির কাচা রাস্তায় পানি জমে থাকায় স্কুলগামী শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন কাদা ও জমে থাকা পানির মধ্য দিয়ে চলাচল করতে গিয়ে তারা নানা সমস্যার মুখোমুখি হচ্ছন ।অনেক সময় পা পিচলে শিক্ষার্থীদের পোশাক-জুতা ভিজে যায়, ফলে সময়মতো বিদ্যালয়ে পৌঁছানোও কঠিন হয়ে পড়ে। স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে থাকে এবং দীর্ঘ সময় তা নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চলাচল ব্যাহত হয়। বিশেষ করে স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও পথচারীদের দুর্ভোগ সবচেয়ে বেশি। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং রাস্তার সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা। পথচারী আমিনুল জলিল মিয়া(৬০) বলেন, এই রাস্তাটি প্রায় দুই বছর থাকি এরকম। কাইয়ো ঠিক করি দেয় না আমি একদিন যাওয়ার সময় পা পিচলে পরে যাই। যাতায়াতের খুব অসুবিধা হইছে। শিক্ষিকা নিপা রাণী সরকার বলেন, রাস্তাটি ভালো করার জরুরি হয়ে পরেছে। তা না হলে শিক্ষার্থীদের বড় ধরনের দুঘটনা ঘটতে পারে। কারন রাস্তার সাথে পুকুর আছে। শিক্ষার্থী পুজা রাণী ও নিরব মিয়া জানায়,বৃষ্টির দিন আসলে স্কুলে যেতে ভয় লাগে এই রাস্তা দিয়ে যেতে আমারদের খুব কষ্ট হয়।একদিন পা পিচলে পানিতে পরে যাই।এতে পরনের জামা কাপড় বই খাতা ভিজে যায়। বামনাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোছা: ছামছুন্নাহার বেগম বলেন, শিক্ষার্থীসহ আমরা শিক্ষকরা খুব কষ্ট করে যাতায়াত করছি। যদি আমাদের বরাদ্দ থাকতো তাহলে রাস্তাটি ভালো করা যেতো রাস্তাটি ভালো করা খুবেই প্রয়োজন । ইউপি সদস্য সুশান্ত কুমার মন্ডল স্কুলে আসছিলেন বিষয়টি তাকে জানিয়েছি। এবিষয়ে তবপকপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও স্কুল কমিটির সদস্য শ্রী সুশান্ত কুমার মন্ডল বলেন,ডিসি স্যার কয়েক দিন আগে আমাদের পরিষদে আসছিলেন তাকে বিষয়টি জানিয়েছি। এবং বরাদ্দ চেয়ে আবেদন করবো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার

উলিপুরে সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি, ভোগান্তিতে শিক্ষার্থীসহ পথচারী

আপডেট সময় ১২:০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬