নেত্রকোনার কলমাকান্দায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরের দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শামছুজ্জামান আসিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগের উপ-পরিচালক (প্রাথমিক শিক্ষা) মো. রফিকুল ইসলাম আলুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা এবং নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল আজম। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখে মালিহা মিলি ও আবিদ হাসান। বক্তারা বলেন, “শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা ও প্রতিভার যথাযথ বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম ও মানবিক গুণাবলি অর্জনের ওপরও গুরুত্ব দিতে হবে। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, সরকারি কর্মকর্তা, সুধীজন এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ কলমাকান্দা উপজেলায় ৫৩ জন ট্যালেন্টপুল এবং ৪১ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। মোট ৯৪ জন কৃতি শিক্ষার্থীকে এ সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সংবাদ শিরোনাম
কলমাকান্দায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৯৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
-
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি - আপডেট সময় ০১:১৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- 95
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























