ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং

গুরুদাসপুরে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে প্রেস কনফারেন্স

উপজেলা পর্যায়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে নাটোরের গুরুদাসপুরে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। তথ্য অনুসন্ধানের আলোকে বৃহস্পতিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নাগরিক অংশগ্রহণ জোরদারে এক আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জেন্ডার সমতা ফোরামের সভাপতি রোকসানা আক্তার লিপি। সভায় বক্তব্য রাখেন জেন্ডার সমতা ফোরামের সভাপতি রোকসানা আক্তার লিপি, সহ-সভাপতি সাংবাদিক আলী আক্কাছ, আবুল কালাম আজাদ, মিজানুর রহমান ও উপজেলা ফেসিলিটেটর আলেয়া পারভীন। জানা যায়, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) সহযোগিতায় ও নিডা সোসাইটির আয়োজনে গুরুদাসপুুরে সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের অর্র্থায়নে ও জিএফএ কনসাল্টিং গ্রুপের সহায়তায় নাগরিকতা এমপাওয়ারহার প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। বক্তারা বলেন- ‘নারী ও শিশুদের প্রতি সহিংসতা, বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বাল্যবিয়ে, যৌতুক, যৌন হয়রানী ও জেন্ডারভিত্তিক সহিংসতা সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষকে অবহিত করতে হবে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ব্যক্তি, পরিবার ও সমাজের ওপর প্রভাব ফেলে। এক্ষেত্রে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি, ইতিবাচক, সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে হবে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান

গুরুদাসপুরে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে প্রেস কনফারেন্স

আপডেট সময় ০১:২১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬