মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল, শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি বিতরণ, শহরের যানজট নিরসনে মতবিনিময় এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল এর আয়োজনে গতকাল শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে এবং ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পৃথক কর্মসূচির আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী এবং সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান। উপজেলা প্রশাসন জানায়, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা প্রসার এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল এবং শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের মাঝে এসব বিতরণ করা হয়। এর আগে সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে শহরের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করণ বিষয়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। একই দিন সকালে শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ১ বছরে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গলে উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল, উপবৃত্তি বিতরণ, যানজট নিরসনে মতবিনিময় ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী
-
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি - আপডেট সময় ০২:৩৬:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- 71
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















