ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট Logo সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে : রিজভী Logo মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার Logo বিএনপি সব সময় ইসলামের পথে থাকে-আমান উল্লাহ আমান Logo জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির Logo তারাকান্দায় জাতীয় যুব দিবস উপলক্ষে মাদকবিরোধী আলোচনা সভা Logo চিফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo এমপি নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলো সুনামগঞ্জ জেলা বিএনপি Logo উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ Logo কালীগঞ্জে দারিদ্র্যতা হার মানাতে পারেনি রুকাইয়াকে গোল্ডেন এ প্লাস পেয়েও উচ্চশিক্ষা নিয়ে দুশ্চিন্তা

লক্ষ্মীপুরে দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে এক কোটি টাকার চেক বিতরণ

লক্ষ্মীপুর জেলা সড়ক দূর্ঘটনায় নিহত ও আহত পরিবার মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক এক কোটি এক লাখ টাকার অনুমোদনকৃত চেক বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেলে সদর উপজেলা সম্মেলন কক্ষে বিআরটিএ লক্ষ্মীপুর সার্কেলের আয়োজনে অনুষ্ঠিত হয়। এইসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা, বিআরটিএ লক্ষ্মীপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। বিআরটিএ লক্ষ্মীপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, সম্প্রতি লক্ষ্মীপুর জেলা সড়ক দূর্ঘটনায় নিহত ১৮ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ৯০ লাখ এবং আহত ১১ জনের মাঝে ১ লাখ করে ১১ লাখ সহ সর্বমোট এককোটি এক লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় যে কেউ নিহত বা আহত হলে বিআরটিএ জেলা কার্যালয়ে ১ মাসের মধ্যে আবেদন করতে হবে। পরে কমিটি কর্তৃক যাচাই বাচাই শেষে তালিকা ট্রাষ্টি বোর্ডে প্রেরণ করার পর আবেদন গৃহিত হলে নিহত পরিবার ৫ লাখ এবং আহতরা ১ বা তার বেশী অনুদানে পেতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট

লক্ষ্মীপুরে দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে এক কোটি টাকার চেক বিতরণ

আপডেট সময় ০২:৫০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬