ঢাকা ০১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাজ্য : ব্রিটিশ হাইকমিশনার Logo ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের Logo ১৯ কার্গো এলএনজি আসছে ঘাটতির আশংকা নেই Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু Logo বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া Logo ফোন নীরবে যে ৪ কাজ করে Logo ডেঙ্গু প্রতিরোধ ঘর থেকেই শুরু হোক Logo মনের জটিল জট খোলার মতো ১০টি সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা

বিজয়নগরে স্কুল মেরামত বরাদ্দের টাকার অনিয়ম, তদন্তের আশ্বাস শিক্ষা কর্মকর্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের জন্য বরাদ্দকৃত অর্থের কাজ যথাযথভাবে সম্পন্ন না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে। চলতি অর্থবছরে ক্ষুদ্র মেরামত প্রকল্পের আওতায় নির্বাচিত ১০টি বিদ্যালয়কে সরকার এক লাখ ৫০ হাজার টাকা করে বরাদ্দ দেয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলার সদর ইছাপুড়া ইউনিয়নের ডালপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন চৌধুরী দাবি করেন, সরকারি বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যয় করা হয়েছে। প্রতিবেদক সরেজমিনে একটি দরজা এবং স্কুল রং করা ব্যতীত সাম্প্রতিক কোনো মেরামত কাজের দৃশ্যমান আলামত পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, একই ছাদ মেরামতের কথা দেখিয়ে অতীতেও একাধিকবার সরকারি অর্থ উত্তোলন করা হয়েছে। তাঁদের দাবি, সরকারি অর্থায়নে পূর্বেই ওই ছাদের ওপর নতুন ছাদ নির্মাণ করা হয়েছিল। এরপরও একই কাজ দেখিয়ে আবার বরাদ্দের অর্থ উত্তোলন করা হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বর্ণজিৎ দেব বলেন,অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

বিজয়নগরে স্কুল মেরামত বরাদ্দের টাকার অনিয়ম, তদন্তের আশ্বাস শিক্ষা কর্মকর্তার

আপডেট সময় ০৩:০৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬