ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ

গঙ্গাচড়ায় মার্জিনাল ডাইকের ব্লক পিচিং ধ্বস

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর মার্জিনাল ডাইকে হঠাৎ ব্লক পিচিং ধ্বসে গেছে। এতে কোলকোন্দ ইউনিয়ন পরিষদসহ আশেপাশের কয়েকটি পরিবার নদীভাঙনের আতঙ্কে রয়েছেন। জানা যায়, গত শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিস্তার পানি বৃদ্ধি পেলে উপজেলার কোলকোন্দ ইউনিয়ন পরিষদের মাত্র ২০ গজ সংলগ্ন তিস্তা নদীর ২০১৯ সালে নির্মিত মার্জিনাল ডাইকের ব্লক পিচিং ধ্বসে পড়ে । ফলে ধ্বসের কারণে ইউনিয়ন পরিষদটি বর্তমানে ঝুঁকির মধ্যে পড়েছে। সেইসাথে কয়েকটি বাড়ি ও মসজিদ হুমকির মুখে রয়েছে। স্থানীয়রা জানান, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে তিস্তা নদীর ভাঙনে ইউনিয়ন পরিষদ ভবনসহ আশপাশের কয়েকটি গ্রাম বিলীন হয়ে যেতে পারে। তাই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন স্থানীয়রা। শুক্রবার রাতে রংপুর-১ আসনের এমপি রায়হান সিরাজী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। এদিকে গতকাল শনিবার রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। গতকাল সরেজমিনে ভাঙ্গন এলাকায় গিয়ে দেখা যায়, ভাঙ্গন এলাকায় বালির ডাম্পিং করা হচ্ছে। কোলকোন্দ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শরিফুল ইসলাম বলেন গত শুক্রবার বিকেল থেকে পরিষদের সামনে ব্লক পিচিং ধ্বসে পড়তে থাকে। গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বলেন, বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা হয়েছে। জিও ব্যাগ প্রস্তুত রয়েছে। দ্রুত সময়ের মধ্যে তা ফেলার ব্যবস্থা করা হবে বলে আশা করছি। রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ভাঙ্গন এলাকায় বালির বস্তা ডাম্পিং করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার

গঙ্গাচড়ায় মার্জিনাল ডাইকের ব্লক পিচিং ধ্বস

আপডেট সময় ০৩:১১:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬