ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালমারী প্রাণিসম্পদ দপ্তরে অনিয়মের অভিযোগ; প্রশ্নের মুখে উন্নয়ন বরাদ্দ ও মাঠসেবা Logo ঈশ্বরগঞ্জে গভীর রাতে কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা-যুবক গ্রেফতার Logo সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন Logo বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতি, সিলেটের নতুন কমিটি গঠন Logo সুনামগঞ্জের ৪৪৪টি পূজামন্ডপে সম্পন্ন হলো শারদীয় দুর্গাপূজা, প্রতিমা বির্সজনে সমাপ্ত Logo স্বরাষ্ট্র মন্ত্রীর প্রচেষ্টায় সেই জলকদর খালে এবার নির্মিত হবে পাকা সেতু Logo রাউজান কদলপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রাক্তন ছাত্র সমিতির বই বিতরণ Logo মতলবে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার Logo জগন্নাথকাঠীতে রাতের অন্ধকারে সন্ত্রাসী কায়দায় প্রতিষ্ঠানে তালা! Logo দলের দুঃসময়ে পাশে ছিলেন, পহরডাঙ্গা ইউপিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঠাকুর আবুল আজম

পার্বতীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফিজুল ইসলাম রিপন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন

দীর্ঘ ১৭ বছর পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে দিনাজপুরের পার্বতীপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটির ২ বছর মেয়াদী এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬১ জন। এর মধ্যে ৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা মোট ভোটের প্রায় ৯৭ শতাংশ।শনিবার পার্বতীপুর প্রেসক্লাব চত্বরে সকাল থেকে বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ দেড় দশক পর নির্বাচনকে কেন্দ্র করে ক্লাব চত্বরে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন।এবারের নির্বাচনে ১১টি পদের বিপরীতে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি পদগুলোতে প্রার্থীরা তীব্র প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচিত হয়েছেন। সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়াতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন মোঃ আলাউদ্দিন।ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার মোঃ আলাউদ্দিন আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন। নবনির্বাচিত কমিটির শীর্ষ নেতৃত্বে এসেছেন:সভাপতি: মোঃ মাহফিজুল ইসলাম রিপন দৈনিক খবরপত্র দিনাজপুর ব্যুরোচিফ। সহ-সভাপতি: মোঃ আমজাদ হোসেন।সাধারণ সম্পাদক: মোঃ আব্দুল্লাহ আল মামুন — মাই টিভি।যুগ্ম সম্পাদক: মোঃ আব্দুল্যা আল মামুন (মিলন)।কোষাধ্যক্ষ: মোঃ এ.টি.এম জোবায়েদুর রহমান (জবা)।দপ্তর সম্পাদক: মোঃ আব্দুল জলিল সরকার।সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: মোঃ অহেদুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)।এছাড়া কার্যকরী সদস্য পদের ৪টি আসনে বিজয়ী হয়েছেন যথাক্রমে— মোঃ মোহসিন আলী, মোঃ সাজেদুর রহমান নওশাদ মোঃ নুর আলম সিদ্দিক এবং মোঃ হেলাল।দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনের মাধ্যমে ক্লাবটিতে নতুন ও গতিশীল নেতৃত্ব তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনারসহ স্থানীয় সিনিয়র সাংবাদিক ও সচেতন মহল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বোয়ালমারী প্রাণিসম্পদ দপ্তরে অনিয়মের অভিযোগ; প্রশ্নের মুখে উন্নয়ন বরাদ্দ ও মাঠসেবা

পার্বতীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফিজুল ইসলাম রিপন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন

আপডেট সময় ০৯:৪০:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬