ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি Logo ভোলায় ‘মিথ্যা’ মামলায় মেয়র প্রার্থী আকবরের জামিন Logo চকরিয়ায় চোরাই-ডাকাতির ১৩৪ মোবাইল ও আইএমইআই কাটার মেশিনসহ ২ জন গ্রেফতার Logo লোহাগাড়ায় ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীকে হামলার প্রতিবাদে মানববন্ধন Logo শ্রীপুরে মৎস্য খামারের পাড় ও কৃষিজমি কেটে মাটি বিক্রির অভিযোগ Logo গণঅধিকার পরিষদ থেকে তিন নেতা পদত্যাগ করে এনসিপিতে যোগদান Logo জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ডেপুটি স্পীকার Logo পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন Logo সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের রায়পুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন Logo দাগনভূঞার রামনগর ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী, আলোচনায় জামায়াতসহ অন্যান্য দল

পরিবেশের হুমকিতে শতবর্ষী পুকুর, জরিমানার পরও বিজয়নগরে চলছে ভরাট করার কাজ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের সেমড়া গ্রামের একটি শতবর্ষী পুকুর ভরাটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা এবং ভরাট বন্ধের নির্দেশনার পরও প্রভাবশালী ব্যক্তিদের নেতৃত্বে পুকুর ভরাটের কাজ অব্যাহত রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় শতবর্ষী এই পুকুরটি দীর্ঘদিন ধরে গ্রামবাসীর গোসল, গৃহস্থালির বিভিন্ন কাজে পানি ব্যবহার, বৃষ্টির পানি সংরক্ষণ এবং মাছ চাষের জন্য ব্যবহৃত হয়ে আসছে। গত ১৯ জুলাই থেকে পুকুরটি ভরাটের কাজ শুরু হলে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। অভিযোগের পর বুধন্তি ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা ওবায়দুল ঘটনাস্থল পরিদর্শন করে পুকুর ভরাট না করার নির্দেশ দেন। পরে বিষয়টি বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনি ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পুকুর ভরাটে ব্যবহৃত কয়েকটি পাইপ ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্টদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পুকুর ভরাট বন্ধের নির্দেশ দেওয়া হয়। তবে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে সেমড়া গ্রামের বাহারাম খাঁ ও সাজু মিয়ার নেতৃত্বে পুনরায় পুকুর ভরাটের কাজ শুরু হয় এবং বর্তমানে কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। এলাকাবাসীর ভাষ্য, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ করতে অনেকেই সাহস পাচ্ছেন না। এ বিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং ডিইও রকিবুল ইসলামকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তবে অভিযোগ রয়েছে, সময়ক্ষেপণের কারণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আগেই পুকুর ভরাটের কাজ প্রায় সম্পন্ন হয়ে গেছে। প্রতিবেদকের একাধিকবার ফোন করেও ডিইও রকিবুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন বলেন, পরিবেশ রক্ষার বিষয়ে তিনি ‘জিরো টলারেন্স’ নীতিতে বিশ্বাসী। অপরাধী যেই হোক, কোনো ছাড় দেওয়া হবে না। এলাকাবাসীর দাবি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় শতবর্ষী পুকুরটি সংরক্ষণে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং পুকুর ভরাটে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি

পরিবেশের হুমকিতে শতবর্ষী পুকুর, জরিমানার পরও বিজয়নগরে চলছে ভরাট করার কাজ

আপডেট সময় ০৯:৪১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬