সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। গতকাল রোববার (২৬ জুলাই) সকাল ১১টা ৪০ মিনিটে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লেখেন এবং স্বাক্ষর করেন। সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মোটর শোভাযাত্রা নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন। এ সময় স্মৃতিসৌধ প্রাঙ্গণের প্রধান ফটকের সামনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত থেকে রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
সংবাদ শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন
-
রওশন আলম সাভার - আপডেট সময় ০৬:২৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- 98
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























