ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

বিজয়নগরে শতবর্ষী পুকুর ভরাট: পরিবেশ আইনে ৮ জনের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের সেমড়া গ্রামের একটি ঐতিহ্যবাহী শতবর্ষী পুকুর ভরাটের ঘটনায় দৈনিক খবর পত্র পত্রিকার সংবাদ প্রকাশের পর, প্রশাসনের দৃষ্টিগোচর হওয়ায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রাকিবুল হাসান বাদী হয়ে বিজয়নগর থানায় লিখিত এজাহার দাখিল করেন। পরে থানায় মামলাটি রুজু করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের সেমড়া মৌজার জে.এল. নং-১৬৬, বি.এস. খতিয়ান নং-৪৩৯ এবং বি.এস. দাগ নং-৬৬২-এর শতবর্ষী পুকুরটি ড্রেজার মেশিনের মাধ্যমে প্রায় ৩০০ মিটার দূর থেকে বালু এনে ভরাট করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক গত ২১ ও ২৩ জুলাই ঘটনাস্থল পরিদর্শন করে পুকুর ভরাটের সত্যতা পান। পরে অভিযুক্তদের ভরাট কার্যক্রম বন্ধ এবং ভরাটকৃত অংশ অপসারণ করে পুকুরটি পূর্বাবস্থায় ফিরিয়ে আনার জন্য অনুরোধ করা হলেও তারা তা উপেক্ষা করেন। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একাধিকবার ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ড্রেজারের পাইপলাইন অপসারণ ও ধ্বংস করেন এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করে সংশ্লিষ্টদের সতর্ক করেন। কিন্তু সরকারি নির্দেশনা অমান্য করে অভিযুক্তরা পুকুর ভরাটের কাজ অব্যাহত রাখেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বরাতে এজাহারে বলা হয়, পুকুরটি দীর্ঘদিন ধরে এলাকার মানুষ গৃহস্থালিসহ বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করে আসছিল। এটি ভরাটের ফলে জলজ ও স্থলজ বাস্তুতন্ত্রের ক্ষতির পাশাপাশি স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। মামলার আসামিদের মধ্যে রয়েছেন সরবরাহকারী ঠিকাদার বাহারাম খান, মো. সাজেদুল করিম, মো. দুধ মিয়া, আরজু মিয়াসহ সেমড়া গ্রামের আরও কয়েকজন। মোট ৮ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৪(২), ৬(৩) ও ১২ ধারা লঙ্ঘন এবং একই আইনের ১৫(১) ধারার টেবিলের ক্রমিক ১, ৮ ও ১২ অনুযায়ী অভিযোগ আনা হয়েছে। এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, পরিবেশ আদালত আইন, ২০১০ অনুযায়ী মামলাটির বিচার ব্রাহ্মণবাড়িয়ার পরিবেশ আদালতে অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

বিজয়নগরে শতবর্ষী পুকুর ভরাট: পরিবেশ আইনে ৮ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৮:৫৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬