ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

কালিয়ায় দুর্নীতি প্রতিরোধে দুদকের বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন চাঁচুড়ী-পুরুলিয়া

দুর্নীতিবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে সততা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে নড়াইলের কালিয়ায় দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত কালিয়া উপজেলা পরিষদের হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, যশোরের উদ্যোগে এবং কালিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতা করে উপজেলা প্রশাসন। প্রতিযোগিতায় কালিয়া পিএস পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, শাহাবাগ ইউনাইটেড একাডেমি এবং চাঁচুড়ী-পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। বিতর্কে শিক্ষার্থীরা দুর্নীতির বিভিন্ন কারণ, এর সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষতিকর প্রভাব এবং দুর্নীতি প্রতিরোধে ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনের করণীয় নিয়ে যুক্তিনির্ভর বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; পাশাপাশি মানুষের মধ্যে সততা, নৈতিকতা ও দায়িত্ববোধের চর্চা বাড়াতে হবে। শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে। তাই তাদের ছোটবেলা থেকেই সত্যবাদিতা, ন্যায়বোধ ও দেশপ্রেমের মূল্যবোধে গড়ে তোলা প্রয়োজন। তিনি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ জরুরি। বিতর্কের মতো সৃজনশীল আয়োজন শিক্ষার্থীদের যুক্তিবাদী চিন্তা ও সচেতন নাগরিকত্বের বিকাশে সহায়ক ভূমিকা রাখে। অনুষ্ঠানে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, যশোরের সহকারী পরিচালক আল-আমীন, সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, দুদকের সহকারী পরিদর্শক সুমিত দাস, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নিরঞ্জন কুমার দাস, সাধারণ সম্পাদক এস এম আমিনুর রহমান ও সদস্য খাইরুল ইসলাম চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিগন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দুর্নীতি দেশের উন্নয়ন, সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অন্যতম বাধা। তাই দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরির পাশাপাশি নতুন প্রজন্মকে সততা, ন্যায়বোধ ও দায়িত্বশীলতার চর্চায় উদ্বুদ্ধ করতে হবে। প্রতিযোগিতায় চাঁচুড়ী-পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং শাহাবাগ ইউনাইটেড একাডেমি রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। পরে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সম্মাননা বিতরণ করা হয়। দুদক যশোরের সহকারী পরিচালক আল-আমীন বলেন, শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টি, নৈতিক মূল্যবোধ জোরদার এবং ভবিষ্যৎ প্রজন্মকে সততা ও ন্যায়বোধে উদ্বুদ্ধ করতেই এ ধরনের আয়োজন করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

কালিয়ায় দুর্নীতি প্রতিরোধে দুদকের বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন চাঁচুড়ী-পুরুলিয়া

আপডেট সময় ০৯:০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬