ঢাকা ১২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট Logo সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে : রিজভী Logo মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার Logo বিএনপি সব সময় ইসলামের পথে থাকে-আমান উল্লাহ আমান Logo জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির Logo তারাকান্দায় জাতীয় যুব দিবস উপলক্ষে মাদকবিরোধী আলোচনা সভা Logo চিফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo এমপি নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলো সুনামগঞ্জ জেলা বিএনপি Logo উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ Logo কালীগঞ্জে দারিদ্র্যতা হার মানাতে পারেনি রুকাইয়াকে গোল্ডেন এ প্লাস পেয়েও উচ্চশিক্ষা নিয়ে দুশ্চিন্তা

গঙ্গাচড়ায় ৪০ ফিটের নৌকা আটক করলো পুলিশ

তিস্তা নদীর বিস্তীর্ণ চর। চারদিকে জনমানুষের উপস্থিতি কম। সেই নির্জন নদীপথকেই নিরাপদ ভেবে মাদক বহনে ব্যবহার করছিল কারবারিরা। লালমনিরহাটের মরিচখোঁচা এলাকা থেকে প্রায় ৪০ ফুট লম্বা শ্যালো মেশিনচালিত নৌকায় করে তিস্তা নদীপথে গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের ছালাপাক চর হয়ে রংপুর শহরে পৌঁছানোর কথা ছিল মাদকের চালান। কিন্তু মাঝপথেই পুলিশের অভিযানে থেমে যায় সেই যাত্রা। সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ছালাপাক চরসংলগ্ন তিস্তা নদীতে অভিযান চালায় গঙ্গাচড়া মডেল থানা-পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়েই নৌকায় থাকা মাদক কারবারিরা নদীতে লাফিয়ে সাঁতরে পালিয়ে যায়। তবে ফেলে যাওয়া নৌকাটি পুলিশের দখলে চলে আসে। পরে নৌকাটি তল্লাশি করে দুটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১০০ বোতল এসকাফ উদ্ধার করা হয়। নৌকাটি আকারে বড় হওয়ায় নদীপথে থানায় নেওয়া সম্ভব হয়নি। পরে নৌকার পেছনে একটি ট্রলির সাথে দড়ি দিয়ে বেঁধে রাত ১০টার দিকে প্রায় ৪ কিলোমিটার সড়কপথে টেনে গঙ্গাচড়া মডেল থানায় নিয়ে আসে পুলিশ। এ সময় উৎসুক মানুষ সড়কের দুই পাশে ভিড় করেন। গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ বোতল এসকাফ উদ্ধার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত নৌকাটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট

গঙ্গাচড়ায় ৪০ ফিটের নৌকা আটক করলো পুলিশ

আপডেট সময় ০৯:০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬