ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি Logo ভোলায় ‘মিথ্যা’ মামলায় মেয়র প্রার্থী আকবরের জামিন Logo চকরিয়ায় চোরাই-ডাকাতির ১৩৪ মোবাইল ও আইএমইআই কাটার মেশিনসহ ২ জন গ্রেফতার Logo লোহাগাড়ায় ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীকে হামলার প্রতিবাদে মানববন্ধন Logo শ্রীপুরে মৎস্য খামারের পাড় ও কৃষিজমি কেটে মাটি বিক্রির অভিযোগ Logo গণঅধিকার পরিষদ থেকে তিন নেতা পদত্যাগ করে এনসিপিতে যোগদান Logo জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ডেপুটি স্পীকার Logo পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন Logo সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের রায়পুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন Logo দাগনভূঞার রামনগর ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী, আলোচনায় জামায়াতসহ অন্যান্য দল

পাইকগাছায় বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকটে খোলা আকাশের নিচে তাবু টানিয়ে পাঠদান

শ্রেণিকক্ষ সংকটে খোলা আকাশের নিচে তাবু টানিয়ে পাঠদান

খুলনার পাইকগাছা উপজেলার ২৪ নং মটবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষ সংকটের কারণে খোলা আকাশের নিচে তাবু টানিয়ে শিক্ষার্থীদের পাঠদান চলছে। যার কারণে শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটার পাশাপাশি চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের। বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানায়, বৃষ্টি শুরু হলেই তাবুর নিচে পানি এসে বই-খাতা ভিজে যায় এবং পাঠদান বন্ধ রাখতে হয়। এ কারণে বর্ষাকালে কোমলমতি শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে আসতে চায়না। এই বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক সুষমা রানী ম-ল জানান, বিদ্যালয়ে প্রায় ৩০০ শিক্ষার্থীর জন্য মাত্র পাঁচটি শ্রেণিকক্ষ থাকায় এক শিফটে সব শ্রেণির পাঠদান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। ফলে নতুন ভবনের খোলা ছাদের নিচে তাবু টানিয়ে অতিরিক্ত শ্রেণির পাঠদান করতে হচ্ছে। শ্রেণিকক্ষ সংকটের বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে শিক্ষার্থীরা স্বাভাবিক পরিবেশে পাঠ গ্রহণের সুযোগ পাবে। অভিভাবকরাও এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, বর্ষার সময় বৃষ্টি হলে সন্তানদের বই-খাতা ভিজে যায়। আমাদের সন্তানদের অসুস্থ হওয়ার ঝুঁকি তৈরি হয়। এ কারণে অনেক শিশু বর্ষাকালে স্কুলে যেতে চায় না। তারা দ্রুত বিদ্যালয়ে নতুন শ্রেণিকক্ষ নির্মাণ অথবা প্রয়োজনীয় অবকাঠামো সম্প্রসারণের দাবি জানিয়েছেন। উপজেলা শিক্ষাকর্মকর্তা সঞ্জয় দেবনাথ (ভারপ্রাপ্ত) জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অন্তত একটি ক্লাসরুমের ব্যবস্থা করা যায় সে ব্যপারে চেষ্টা করেছে কর্তৃপক্ষ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি

পাইকগাছায় বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকটে খোলা আকাশের নিচে তাবু টানিয়ে পাঠদান

আপডেট সময় ০৯:০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬