ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট Logo সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে : রিজভী Logo মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার Logo বিএনপি সব সময় ইসলামের পথে থাকে-আমান উল্লাহ আমান Logo জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির Logo তারাকান্দায় জাতীয় যুব দিবস উপলক্ষে মাদকবিরোধী আলোচনা সভা Logo চিফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo এমপি নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলো সুনামগঞ্জ জেলা বিএনপি Logo উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ Logo কালীগঞ্জে দারিদ্র্যতা হার মানাতে পারেনি রুকাইয়াকে গোল্ডেন এ প্লাস পেয়েও উচ্চশিক্ষা নিয়ে দুশ্চিন্তা

গঙ্গাচড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামী শুদ্ধতা” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের গঙ্গাচড়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক) জেলা কার্যালয় রংপুর সহযোগিতায় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঙ্গাচড়া রংপুর আয়োজনে গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪টি দল অংশগ্রহণ করে। এতে চ্যাম্পিয়ন হয় বেতগাড়ী উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয় গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানে গঙ্গাচড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ধনতোলা আরইউপ স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ রাকিব প্রামানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. জেসমিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাইদ মো. আরিফ মাহফুজ ও উপসহকারী পরিচালক দুর্নীতি কমিশন রংপুর মো. নুর বক্স বাবলু। এ সময় বিতর্ক প্রতিযোগিতায় বক্তারা বলেন, দুর্নীতির কুফল, নৈতিকতা, সততা এবং শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দুর্নীতি মুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে নতুন প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি ও গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম প্রামানিক, সাধারণ সম্পাদক ও গঙ্গাচড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক, সদস্য বড়াইবাড়ী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলমগীর জামান, বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকরুল বারী, গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আয়শা সিদ্দিকা, চেংমারী মান্দ্রাইন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজা বেগম এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মাঝে ছয় বিচারকের সমন্বয়ে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট

গঙ্গাচড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

আপডেট সময় ০৯:১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬