ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেবরের মারপিটে হাসপাতালে ভাবি

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলাধীন ৫নং শাঁখারীকাঠী ইউনিয়ন এর তারাবুনিয়া গ্রামে দেবরের মারপিটে ভাবি হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। জানা গেছে ঐ এলাকার জনৈক চম্পা রানী মল্লিক(৩২), স্বামী- কমলেশ মল্লিক কে জমি-জমা সংক্রান্তে পূর্ব শত্রুতার জেরে কমলেশ মল্লিকের সহোদর ছোট ভাই উত্তম মল্লিক(৩৪) ও তার স্ত্রী শিখা রানী মল্লিক(২৮) পূর্ব পরিকল্পিত ভাবে ১৮ এপ্রিল আনুমানিক সকাল ৯টায় কমলেশ এর অনুপস্থিতিতে শিশু কন্যা ঐশী মল্লিক কে নিয়ে কথার কাটাকাটির এক পর্যায়ে চম্পা রানী মল্লিককে দেবর উত্তম ও তার স্ত্রী শিখা বেধরক ভাবে বড় ভাবিকে মারপিট করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে এবং আহত চম্পা রানীকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এনে ভর্তি করেন। এ ব্যাপারে আহত চম্পা রানী মল্লিকের স্বামী কমলেশ মল্লিক প্রতিপক্ষ সহোদর ভাই ও তার স্ত্রীর বিরুদ্ধে নাজিরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং সু-বিচারের দাবি করেন। থানা-পুলিশের একটি সূত্রে জানা যায়, উভয় পক্ষের অভিযোগ থানায় এসেছে, তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন হবে বলে জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দেবরের মারপিটে হাসপাতালে ভাবি

আপডেট সময় ০৪:২৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬