ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বৈশ্বিক উৎপাদন কেন্দ্র ও রপ্তানি প্রবেশদ্বার হতে চায় বাংলাদেশ Logo সিপাহি-জনতার বিপ্লব : সংবাদপত্রের পাতায় সেই দিনটি Logo উপকূলীয় অঞ্চলে চাষাবাদে নতুন সম্ভাবনা নিয়ে এলো উচ্চ ফলনশীল ‘ব্রি ধান- Logo শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ প্রসিকিউটরের চিঠি Logo গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গ্যাস সরবরাহ চারদিন বন্ধ থাকবে এমন সংবাদ বিভ্রান্তিকর : পেট্রোবাংলা Logo রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo পুলিশের জন্য কেনা হবে দাঙ্গা নিয়ন্ত্রণকারী যানসহ ৫৮৩০ বাহন Logo কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী Logo কমনওয়েলথ কাবাডিতে ব্রোঞ্জজয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনা

মিরসরাইয়ে ৮ কিলোমিটার সড়ক সম্প্রসারণ ও পাকাকরণ কাজের উদ্বোধন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠাছড়া থেকে বামনসুন্দর পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার সড়ক সম্প্রসারণ ও পাকাকরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে মিঠাছড়া বাজারে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের উদ্বোধন করেন। দীর্ঘদিনের জনদাবির প্রেক্ষিতে বাস্তবায়নাধীন এ প্রকল্পকে ঘিরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আশাবাদের সঞ্চার হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হতে যাওয়া এ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন, সাবেক সদস্য সচিব আজিজুল হক, মীরসরাই উপজেলা এলজিইডির প্রকৌশলী সাফায়েত ফারুক চৌধুরী, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য নুরুল আমিন বলেন, এই সড়কটি শুধু একটি রাস্তা নয়, এটি এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত। সড়কটির সম্প্রসারণ ও পাকাকরণ সম্পন্ন হলে কৃষিপণ্য দ্রুত বাজারজাত করা সম্ভব হবে, শিক্ষার্থী ও রোগীদের যাতায়াত আরও সহজ হবে এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকিও কমে আসবে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজের গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন। স্থানীয়দের প্রত্যাশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে বামনসুন্দর ও আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্যিক কার্যক্রম এবং সার্বিক অবকাঠামোগত উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বৈশ্বিক উৎপাদন কেন্দ্র ও রপ্তানি প্রবেশদ্বার হতে চায় বাংলাদেশ

মিরসরাইয়ে ৮ কিলোমিটার সড়ক সম্প্রসারণ ও পাকাকরণ কাজের উদ্বোধন

আপডেট সময় ০৯:১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬