ব্যক্তি থেকে পরিবার, সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় বর্তমান ডিজিটাল সময়ে অনলাইন জুয়া খেলায় ধ্বংস হচ্ছে অর্থ ও সমাজ ব্যাবস্থা। সে বিষয়ে সমাজের সর্ব শ্রেণি পেশার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক সমাজ, ইমাম, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের সমন্বয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের দরবার হলে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন সুদক্ষ উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ আহমেদ, উপজেলা বিএনপির আহবায়ক হাজী মোঃ গোলাম মস্তফা, গণ-অধিকার পরিষদের আহবায়ক মোঃ হাফিজুর রহমান, মাননীয় প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুরের উপজেলা প্রতিনিধি মোঃ আবু নাঈম, কেন্দ্রীয় যুব দলের যুগ্ম আহবায়ক মোঃ ইখতিয়ার রহমান কবির, জেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি মোঃ মহিবুল্লাহ এনিম, বিএনপির যুগ্ম আহবায়ক নারী নেত্রী রেনু আক্তার ও প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন প্রমুখ সেমিনারে অনলাইন জুয়া প্রতিরোধ কল্পে বিভিন্ন ব্যক্তিদের প্রস্তাব সহ জনসচেতনতামূলক পদক্ষেপ এবং আইনী সহায়তা প্রদানের সার্বিকভাবে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন আইনগত পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করে।
সংবাদ শিরোনাম
গলাচিপায় অনলাইন জুয়া প্রতিরোধে সেমিনার
-
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : - আপডেট সময় ০৯:১৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- 70
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















