ঢাকা ১১:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি বন্ধে কঠোর সরকার Logo পাশের দেশের মদদে নৈরাজ্য সৃষ্টি করে ফের ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্ট শক্তি: রিজভী Logo রামিসা ধর্ষণ-হত্যা মামলা: হাইকোর্টের রায় আজ Logo নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন Logo দেশে স্মার্টফোনের উৎপাদন বাড়ছে, কমছে ফিচার ফোনের দাপট Logo মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জন্মদিন আজ Logo যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ Logo আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো Logo অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির Logo মুশফিককে ছাড়িয়ে সবার ওপরে লিটন

ক্ষমতায় না আসতে পেরে একদল মানুষ রাস্তায় ও সংসদেও পাগলামি করছে-খোকন তালুকদার

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, বিভিন্ন কায়দায় যারা ক্ষমতায় আসতে চেয়েছিল, তারা ক্ষমতায় না আসতে পেরে এখন রাস্তায় পাগলামি করছে, ঠিক সংসদেও কিছু পাগলদের দেখা যায়। মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের ভাদুড়ি গ্রামের ‘ভাদুড়ি বড়খাল’ খনন কর্মসূচির উদ্ধোধন শেষে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খোকন তালুকদার বলেন, সবাই যুদ্ধ করে নতুন স্বাধীনতা ও গণতন্ত্র পেয়েছি। তাই উন্নয়নের ক্ষেত্রেও মানুষের কাছে যেতে হবে। দেশের জনগণকে ভালবাসলে তারাও আপনাদের ভালবাসবে। অন্যাথায় মিথ্যার আশ্রয় নিয়ে কখনই ক্ষমতায় আসার সুযোগ হবে না। যারা মিথ্যার উপর ভিত্তি করে রাজনীতি করে, কোরআন হাদিসকে অবমাননা করে ক্ষমতায় আসতে চেয়েছিল, সৃষ্টিকর্তা তাদের ধ্বংস করার জন্য প্রস্তুত আছেন। কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনআরো বলেন, একটি কথায়ই সেই দল মুসলিম হিসেবে মানুষের মন থেকে উঠে গেছে। সেটি হল জান্নাতের টিকিট। কর্মের ফল সৃষ্টিকর্তা নির্ধারণ করবেন। এই ফল কোন মানুষের হাতে নেই। যারা মিথ্যা স্বপ্ন ও মিথ্যা লোভ দেখিয়ে ক্ষমতায় যেতে চায়, তাদের পরিনতিও ভাল হবে না। দুর্যোগ ব্যবস্থপনা অধিদফতরের অর্থায়নে খাল খনন কর্মসূচির অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি, বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সদ্য বহিস্কৃত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন, ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম সরদারসহ আরো অনেকেই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি বন্ধে কঠোর সরকার

ক্ষমতায় না আসতে পেরে একদল মানুষ রাস্তায় ও সংসদেও পাগলামি করছে-খোকন তালুকদার

আপডেট সময় ০৪:৩০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬