ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর দেশ গড়তে কাজ করছে সরকার – হাফিজ ইব্রাহিম এমপি

বর্তমান সরকার স্বনির্ভর ও তথ্যপ্রযুক্তিনির্ভর, আধুনিক দেশ ও জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।
গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে দৌলতখান পৌরসভা প্রাঙ্গণে পৌরসভা কর্তৃক আয়োজিত অনলাইন সেবার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাফিজ ইব্রাহিম এমপি বলেন, নাগরিকদের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে এবং ঘরে বসেই দ্রুত, সহজ ও স্বচ্ছ উপায়ে সেবা নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন অনলাইন সেবা চালু করেছেন। এসব উদ্যোগের ফলে সাধারণ মানুষের সময়, শ্রম ও ভোগান্তি কমেছে এবং সরকারি সেবায় স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত বিএনপির নেতাকর্মীরা মেয়র পদপ্রার্থী আবু হেনা রিয়াজের পক্ষে বিভিন্ন শুভেচ্ছা স্লোগান দেন। একই সঙ্গে তাঁকে আসন্ন দৌলতখান পৌরসভা নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান তারা। এদিকে, উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষক কার্ডের তথ্য অন্তর্ভুক্তিকরণে উদ্বুদ্ধকরণ সভায়ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি হাফিজ ইব্রাহিম। সভাস্থলে চরখলিফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল ইসলাম জহিরের পক্ষে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়। ব্যানার-ফেস্টুনে তাঁকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান চরখলিফা ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি নিজাম ভুইয়া, সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়রা সিদ্দিকা এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর দেশ গড়তে কাজ করছে সরকার – হাফিজ ইব্রাহিম এমপি

আপডেট সময় ১১:০৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬