ঢাকা ১১:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি বন্ধে কঠোর সরকার Logo পাশের দেশের মদদে নৈরাজ্য সৃষ্টি করে ফের ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্ট শক্তি: রিজভী Logo রামিসা ধর্ষণ-হত্যা মামলা: হাইকোর্টের রায় আজ Logo নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন Logo দেশে স্মার্টফোনের উৎপাদন বাড়ছে, কমছে ফিচার ফোনের দাপট Logo মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জন্মদিন আজ Logo যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ Logo আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো Logo অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির Logo মুশফিককে ছাড়িয়ে সবার ওপরে লিটন

লামায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

বান্দরবানের লামা উপজেলায় সাধারণ দরিদ্র জনগোষ্ঠীর মানুষের চোখের সুচিকিৎসা নিশ্চিত করতে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল (শনিবার) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে এই ক্যাম্প পরিচালিত হয়। লামা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতালের কারিগরি সহযোগিতায় এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়। ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. মো. আবুল কাসেম এবং ডা. মোহাম্মদ শফিকুল ইসলাম। সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশ নারী-পুরুষ ও শিশু চক্ষু সেবা নিতে ভিড় জমান। বিশেষজ্ঞ চিকিৎসকরা আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে রোগীদের চোখ পরীক্ষা করেন। উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে সেবা নিতে আসা রোগীরা জানান, স্থানীয় পর্যায়ে এ ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার সুযোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে। বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর জন্য এই ক্যাম্প বড় ধরনের সুবিধা বয়ে এনেছে। লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন জানান, উপজেলার দরিদ্র জনগোষ্ঠীর চক্ষু সেবার জন্য চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতালের সহযোগিতায় এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, তিনি এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত উদ্যোগে বেশির ভাগ ওষুধের ব্যবস্থা করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি বন্ধে কঠোর সরকার

লামায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

আপডেট সময় ০৪:৩২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬