ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি Logo ভোলায় ‘মিথ্যা’ মামলায় মেয়র প্রার্থী আকবরের জামিন Logo চকরিয়ায় চোরাই-ডাকাতির ১৩৪ মোবাইল ও আইএমইআই কাটার মেশিনসহ ২ জন গ্রেফতার Logo লোহাগাড়ায় ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীকে হামলার প্রতিবাদে মানববন্ধন Logo শ্রীপুরে মৎস্য খামারের পাড় ও কৃষিজমি কেটে মাটি বিক্রির অভিযোগ Logo গণঅধিকার পরিষদ থেকে তিন নেতা পদত্যাগ করে এনসিপিতে যোগদান Logo জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ডেপুটি স্পীকার Logo পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন Logo সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের রায়পুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন Logo দাগনভূঞার রামনগর ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী, আলোচনায় জামায়াতসহ অন্যান্য দল

জগন্নাথপুরে ঘরজামাই ইমরান মোল্লার মিথ্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাংবাদিক ইয়াকুব মিয়া

সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সাংবাদিক ইয়াকুব মিয়া জামিন লাভ করেছেন। মঙ্গলবার (২৮ জুলাই) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে জামিন আবেদন শুনানীতে জামিন মন্জুর করে বিজ্ঞ আদালত। সাংবাদিক ইয়াকুব মিয়া জগন্নাথপুর উপজেলার স্বনামধন্য একজন সাংবাদিক হিসেবে দীর্ঘ দিন ধরে জাতীয় দৈনিক ও স্থানীয় দৈনিক পত্রিকায় কাজ করছেন। জানা যায়, জগন্নাথপুরে ঘরজামাই ইমরান মোল্লার একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গত ৯ জুলাই বৃহস্পতিবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে হাজিরা দিতে গেলে সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিন নামঞ্জুর হয়। মঙ্গলবার (২৮ জুলাই) সুনামগঞ্জ বিজ্ঞা আদালতে আসামী পক্ষের জামিন শুনানী শেষে বিচারক সাংবাদিক ইয়াকুব মিয়ার জামিন মঞ্জুর করেন। সাংবাদিক ইয়াকুব মিয়ার মুক্তির পর পর সুনামগঞ্জ জেল গেইটে সাংবাদিক নেতৃবৃন্দরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। রাতে সাংবাদিক ইয়াকুব মিয়ার কার্যালয়ে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানান। কারাগার থেকে বের হয়ে সাংবাদিক ইয়াকুব মিয়া জানান, পরিকল্পিত ভাবে সাজানো একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জেলে গেছি। আমি সম্পূর্ণ ষড়যন্ত্রের স্বীকার। যাদের সহযোগীতায় জামিন লাভ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। এছাড়া সাজানো মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীও জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি

জগন্নাথপুরে ঘরজামাই ইমরান মোল্লার মিথ্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাংবাদিক ইয়াকুব মিয়া

আপডেট সময় ০২:৪৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬