ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি Logo ভোলায় ‘মিথ্যা’ মামলায় মেয়র প্রার্থী আকবরের জামিন Logo চকরিয়ায় চোরাই-ডাকাতির ১৩৪ মোবাইল ও আইএমইআই কাটার মেশিনসহ ২ জন গ্রেফতার Logo লোহাগাড়ায় ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীকে হামলার প্রতিবাদে মানববন্ধন Logo শ্রীপুরে মৎস্য খামারের পাড় ও কৃষিজমি কেটে মাটি বিক্রির অভিযোগ Logo গণঅধিকার পরিষদ থেকে তিন নেতা পদত্যাগ করে এনসিপিতে যোগদান Logo জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ডেপুটি স্পীকার Logo পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন Logo সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের রায়পুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন Logo দাগনভূঞার রামনগর ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী, আলোচনায় জামায়াতসহ অন্যান্য দল

সরকার উন্মুক্ত করলেও সাধারণ মানুষের নেই অধিকার: খনন করা তালতলা নাছিরপুর খাল দখলে ভরাট: বিভিন্ন জালে ধংস হচ্ছে দেশীয় মাছ

জনগণের কথা বিবেচনা করে পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউপির তালতলা নাছিরপুর খাল উন্মুক্ত করেছেন সরকার। উন্মুক্ত করার মাস না যেতেই কতিপয় অসাধু ব্যক্তিরা খালটির অধিকাংশ জায়গায় হাত মেপে ভাগ করে নিষিদ্ধ চায়না দুয়ারি, নেট ও কাটিজাল দিয়ে দখল করে নিয়েছেন। যার কারণে পলি ভরাট হয়ে খালটি ভরাট হয়ে যাচ্ছে। উন্মুক্ত খালে অঘোষিত দখল কায়েম করে সেখানে এলাকাবাসীদের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছেন। সাধারণ মানুষ এই নিয়ে প্রতিবাদ করলে মারধর করতে আসছে দখলকারীরা। যার ফলে খেটে খাওয়া মানুষ খালে মাছ ধরা থেকে বঞ্চিত হচ্ছেন। সরজমিনে গিয়ে দেখা গেছে, তালতলা নাছিরপুর খালের কাবলে দোয়া থেকে কপিলমুনি কলেজ পর্যন্ত কেউ চায়না দুয়ারি জাল, কেউবা নেট ও কাটিজাল পেতে মাছ আহরণ করছেন। যার কারণে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্ত হচ্ছে। আবার জাল পেতে দখল করার কারণে খালটির পানি প্রবাহ কমেছে। খনন করা খালটি পলিতে ভরাট হয়ে গেছে। খালে মাছ ধরতে যাওয়া রেজাকপুরের জামাল গাজীসহ কয়েকজন জানান, জালপাতার স্থানে কাউকে জাল ফেলতে বা মাছ ধরতে গেলে দা কাছি হাতে তেড়ে আসে দখলকারীরা। আমাদের খালে নামতে দেখলে অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রশ্ন রেখে বলেন, সরকার খালটি উন্মুক্ত করলেও দখল করেছে কতিপয় অসাধু ব্যক্তিরা। এই বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মুঠো ফোনে মেসেজ দিলেও তিনি উত্তর দেননি।এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে খালটি অবৈধভাবে দখল কারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও খালটি উন্মুক্ত করার দাবি জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি

সরকার উন্মুক্ত করলেও সাধারণ মানুষের নেই অধিকার: খনন করা তালতলা নাছিরপুর খাল দখলে ভরাট: বিভিন্ন জালে ধংস হচ্ছে দেশীয় মাছ

আপডেট সময় ০২:৫৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬