শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ বুধবার বিকাল তিনটার সময় ঝিনাইগাতী সদর ইউনিয়নের দড়িকালিনগর গ্রামে ভাতিজার আঘাতে চাঁচি খুন হয়েছে । জানা গেছে খেত থেকে কুচরিপানা সরানোকে কেন্দ্র করে আপন ভাতিজা আ: হাকিমের ছেলে শাহাআলী চাঁচি মোফাজ্জলের স্ত্রী সামিয়া (৫৫) পরিবারের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভাতিজা শাহাআলী লাঠি নিয়ে চাঁচিকে আঘাত করলে ঘটনা স্থলেই চাঁচি নিহত হয় । তার মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে। এলাকাবাসী এই হত্যাকান্ডের সুষ্ঠু বিচারের জোর দাবি জানিয়েছেন । ঝিনাইগাতী থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে পৌছেছে। খুনের অভিযুক্তরা বাড়ি ঘর ছেড়ে পালিয়েছে । এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভাতিজার আঘাতে চাঁচি খুন হয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান ।
সংবাদ শিরোনাম
ঝিনাইগাতীতে ভাতিজার আঘাতে চাচি খুন
-
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি: - আপডেট সময় ০৬:৩২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- 115
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















