বগুড়া সদর উপজেলার এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৩টায় বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। এ ধরনের আন্তঃশ্রেণি ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ হারুন-অর-রশিদ (হারুন)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ মাফতুন আহম্মেদ খান রুবেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এরুলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন টুকু, এরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোঃ আতিকুর রহমান আতিক, সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আল আমিন পেস্তা, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আমিনুল ইসলাম, এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সদস্য মোঃ মাহফুজুর রহমানএবং জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুর রহমান তৌহিদ, যুবনেতা রাব্বি। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা ও সহকারী প্রধান শিক্ষক রশিদুল বারী। আরোও উপস্থিত ছিলেন এরুলিয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারন সম্পাদক রফিক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ দপ্তর বাদশা শেখ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, সাবেক শিক্ষক আঃ কাদের বাদশা, আঃ খালেক, বিএনপিনেতা হিরু শেখ, জিল্লুর রহমানসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। ফাইনাল খেলায় ৮ম শ্রেণি একাদশ ও ৯ম শ্রেণি একাদশ অংশগ্রহণ করে। দুই দলের খেলোয়াড়রা শুরু থেকেই দৃষ্টিনন্দন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নৈপুণ্য প্রদর্শন করেন। মাঠজুড়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস, করতালি ও দর্শকদের প্রাণবন্ত সমর্থনে পুরো আয়োজন উৎসবের রূপ নেয়। বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সৌহার্দ্য এবং সুস্থ জীবনধারা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও বিদ্যালয়ে এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়। খেলায় ৯ম শ্রেনি ২-০ গোলে ৮ম শ্রেনি একাদশকে পরাজিত করে জয় লাভ করেছে। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয় এবং তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত অতিথিরা বিদ্যালয়ের এমন সুন্দর আয়োজনের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়ায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
সংবাদ শিরোনাম
বগুড়ার এরুলিয়া উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
-
বগুড়া প্রতিনিধি - আপডেট সময় ০৩:১৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- 70
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























