ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ডেপুটি স্পীকার Logo পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন Logo সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের রায়পুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন Logo দাগনভূঞার রামনগর ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী, আলোচনায় জামায়াতসহ অন্যান্য দল Logo সংবাদ পরিবেশনে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত-নুরুল আমিন এমপি Logo বিশ্বমঞ্চে কপ-৩১: জলবায়ু ন্যায্যতার দাবিতে উপকূলীয় কয়রায় মানববন্ধন Logo লোহাগাড়া-সাতকানিয়া সিএনজি চালক কল্যাণ সমিতির অভিষেক ও আহ্বায়ক কমিটি গঠন Logo অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিলেন এপেক্স ক্লাব অব বান্দরবান Logo আড়ালে পড়ে গেছে আওয়ামী সরকারের রোষানলে চাকরি হারানো সচিব মকবুল হোসেনের নিগৃহীত হওয়ার কাহিনী! Logo ফ্রান্সে শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানো নিয়ে বিক্ষোভ

পাঁচশ টাকা মজুরির দাবিতে শ্রীমঙ্গলে চা শ্রমিকদের কর্মবিরতি, বিক্ষোভ

দৈনিক ৫০০ টাকা মজুরি দ্রুত কার্যকর এবং বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিক্ষোভ সমাবেশ ও দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন চা শ্রমিকরা। গতকালার সকালে উপজেলার রাজঘাট ইউনিয়নের টিপড়াছড়া চা বাগানে সাধারণ চা শ্রমিক ও ছাত্র-যুবকদের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মবিরতি শেষে বৃষ্টির মধ্যেই শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করেন। সমাবেশে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সংস্কার কমিটির যুগ্ম আহ্বায়ক আকাশ দোষাদ বলেন, প্রায় দুই শতাব্দী ধরে চা বাগানে বসবাস করলেও চা শ্রমিকদের নিজেদের কোনো জমির মালিকানা নেই। ফলে তারা এখনো অনেক মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। শ্রমিকরা অভিযোগ করেন, বছরে মাত্র আট টাকা করে মজুরি বৃদ্ধি তাদের সঙ্গে প্রহসনের শামিল। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে দৈনিক ১৮৭ টাকা মজুরিতে একটি পরিবারের ন্যুনতম চাহিদাও পূরণ করা সম্ভব নয়। তাই সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করতে দৈনিক ৫০০ টাকা মজুরি নির্ধারণ সময়ের দাবি বলে তারা উল্লেখ করেন। সমাবেশে বক্তব্য দেন চা শ্রমিক নেত্রী বৃন্দা রানী তাঁতী, ঝিনুক ব্যানার্জী, রিপন তন্তবায়, রঞ্জু তাঁতী, নিরঞ্জন দাশ, জয় কুমার পাল, কেজুরিছড়া চা বাগানের সভাপতি মহেশ্বর দাশ এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সংস্কার কমিটির আহ্বায়ক বিশু প্রসাদ গোয়ালা। বক্তারা বলেন, জাতীয় সংসদে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব উত্থাপিত হলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে, যা শ্রমিকদের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি করেছে। তারা আরও অভিযোগ করেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও চা শ্রমিকরা এখনো ন্যায্য মজুরি ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। পাশাপাশি শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপমুক্ত পরিবেশে ইউনিয়নের গঠনতন্ত্র সংশোধন করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানান তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ডেপুটি স্পীকার

পাঁচশ টাকা মজুরির দাবিতে শ্রীমঙ্গলে চা শ্রমিকদের কর্মবিরতি, বিক্ষোভ

আপডেট সময় ০৩:৪৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬